সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমার সন্তানের সন্তান থাক দুধে-ভাতে, বাকিদের ছেলে-পুলে যাক সন্ত্রাসের হাতে৷ বিচ্ছিন্নতার এই মন্ত্রই আদতে জপেন হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি৷ অশান্ত কাশ্মীরের সর্বত্র স্কুল বন্ধের ফরমান জারি করে বেড়াচ্ছেন বিচ্ছিন্নতাবাদী নেতা৷ শুধু একটি স্কুল খোলা রাখার অনুমতি রয়েছে৷ কারণ তাতেই পড়ে তাঁর নাতনি৷
দেশের প্রথমসারির এক সংবাদসংস্থার দাবি, শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে সম্প্রতি নবম শ্রেণির ক্লাস টেস্ট দিয়েছে৷ ৭০ শতাংশ নম্বর পেয়ে পাশও করেছে গিলানির বড় ছেলে নঈম জাফর গিলানির কন্যা৷এই বিষয়ে নঈমকে প্রশ্ন করা হলে তাঁর যুক্তি, তিনি হুরিয়তের সদস্য নন এবং তাঁর পরিবার শ্রীনগরে আলাদা স্থানে থাকে৷ এই ক্লাস টেস্ট না দিলে ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না তাঁর মেয়ে৷
জুলাই মাসের আট তারিখ জঙ্গি নেতা বুরহান ওয়ানির পর থেকে কাশ্মীরে অশান্তি অব্যাহত৷ ভূস্বর্গের এই টালমাটাল অবস্থার সুযোগ নিতে ছাড়ছে না কোনও পক্ষই৷ সুর চড়িয়েছেন হুরিয়ত প্রধানও৷ সারা কাশ্মীর জুড়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার ডাক দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী নেতা৷ শুধু এই একটি স্থান ছেড়ে৷ সবাই তো চান যেন পরের প্রজন্মের আরও ভাল হোক!
সর্বশেষ খবর
-
পরিবেশের বন্ধু হতে চান? কেনার বদলে কাগজ-কাপড়ে বানিয়ে নিন রাখি, রইল ৪ অভিনব আইডিয়া
-
শেয়ার বাজারে ভয়? ৫০ লাখের এফডিতে ৫ বছরেই মিলবে বিপুল রিটার্ন!
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার