‘আমি স্নাতকোত্তর, নিয়ম শেখাবেন না’, পুর কমিশনারকে শাসানি মেয়রের

দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৫:৫১

options
link
‘আমি স্নাতকোত্তর, নিয়ম শেখাবেন না’, পুর কমিশনারকে শাসানি মেয়রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার অলিন্দে রাজনীতিবিদদের সঙ্গে আমলাদের দ্বন্দ্ব নতুন কিছু নয়। অভিযোগ, ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সবসময়ই আমলাদের উপর খবরদারি করতে চান। মন্ত্রীর নির্দেশের একটু এদিক-ওদিক হলেই আমলাদের উপরই শাস্তি খাড়া নেমে আসে। হয় প্রত্যন্ত  এলাকায় বদলি করা দেওয়া হয় নতুবা কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেওয়া হয়। আর সেই অভিযোগ যে একেবারেই অমূলক নয়, তার প্রমাণ মিলল। মধ্যপ্রদেশের সাতনা শহরে একটি সরকারি অনুষ্ঠানে মঞ্চে পুর কমিশনারের উপর ক্ষোভ উগরে দিলেন মেয়র। রীতিমতো আঙুল উঁচিয়ে পুর কমিশনারকে মেয়র মমতা পাণ্ডে বললেন, ‘ আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আমি স্নাতকোত্তর ডিগ্রিধারী।’  ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

[‘এবার বোধহয় কাসভ জয়ন্তী পালন করবে সিদ্দারামাইয়া সরকার’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, সাতনা শহরে সরকারি প্রকল্পে আবাসন ও বস্তি উন্নয়নের কাজ করছে স্থানীয় পুরসভা। প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছেন ২৭০ জন। শনিবার লটারির মাধ্যমে তাঁদের বাড়ি তৈরি করে দেওয়ার লক্ষ্যে একটি অনুষ্ঠানে আয়োজন করেছিল সাতনা পুরসভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মমতা পাণ্ডে ও পুর কমিশনার প্রতিভা পাল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে থেকে প্রায় আধ ঘণ্টা দেরিতে অনুষ্ঠান শুরু হয়। এরপর যথন স্থানীয় কাউন্সিলর ভগবতী পাণ্ডে সরকারি প্রকল্পে বাড়ি বরাদ্দ নিয়ে কিছু প্রশ্ন তোলেন, তখনই মেয়র ও পুর কমিশনারের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায়। ভিডিও-তে স্পষ্ট দেখা গিয়েছে, অনুষ্ঠানে পাশাপাশি দুটি চেয়ারে বসে রয়েছেন সাতনার মেয়র মমতা পাণ্ডে ও পুর কমিশনার প্রতিভা পাল। মেয়র রীতিমতো আঙুল উঁচিয়ে কমিশনারকে বলছেন, ‘ আমি স্নাতকোত্তর ডিগ্রিধারী। এলএলবি। বুঝেছেন? আমাকে মুখের ভাষা ঠিক করতে বলবেন না। আপনি নিজের মুখে ভাষার দিকে নজর দিন। আমাকে নিয়ম শেখাবেন না। ভবিষ্যতে আমার সঙ্গে কথা বলার সময়ে নিজের সীমার মধ্যে থাকবেন।’ তবে মজার বিষয় হল, মেয়রের কথায় কার্যত কোনও ভ্রুক্ষেপ করতে দেখা যায়নি পুর কমিশনারকে। বরং হাসিমুখে অনুষ্ঠানে আগত অন্যদের সঙ্গে কথা বলতেই ব্যস্ত ছিলেন তিনি।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[যৌনতায় সায় নেই, স্ত্রীকে গলা টিপে খুন স্বামীর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.