সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-হত্যা রোখার নামে গণপিটুনিতে সম্প্রতি উত্তাল হয়েছে গোটা দেশ। বিভিন্ন রাজ্যে গণপিটুনির ঘটনা উঠে এসেছে শিরোনামে। এবার সেই বিতর্ক ঢুকে পড়ল বিধানসভার ভিতরও। তবে এবারের প্রসঙ্গ জিএসটি। বিধানসভায় জিএসটি নিয়ে আলোচনার সময় মেজাজ হারিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা দেবেন্দর রানাকে আক্রমণ করে জম্মু ও কাশ্মীরের মন্ত্রী ইমরান আনসারি বলেন, “আমি আপনাকে এখানেই গণপিটুনি দিতে পারি।”
৩০ জুন মধ্যরাত থেকে দেশে জিএসটি কর ব্যবস্থা চালু হয়েছে। ‘এক দেশ এক কর’ প্রথা চালু করে ভারতকে লাভবান করার অঙ্গীকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে অশান্ত জম্মু ও কাশ্মীরেই একমাত্র এখনও পর্যন্ত জিএসটি চালু হয়নি। সেখানে জিএসটি বসানোর বিরুদ্ধে সওয়াল করেন দেবেন্দর রানা। তিনি বলেন, “বর্তমান জিএসটি প্রথায় অনেক গলদ রয়েছে। রাজনীতিকে সরিয়ে রেখে প্রত্যেকের উচিত রাজ্য ও সেখানকার সাধারণ মানুষের পক্ষে যা ভাল, সেটাকেই মেনে নেওয়া। তাই জম্মু ও কাশ্মীরে পণ্য ও পরিষেবা কর না চালু করাই সঠিক সিদ্ধান্ত হবে।” রানার বিরোধিতা করে বিধানসভায় সরব হয়ে সেই রাজ্যের তথ্য প্রযুক্তি, প্রযুক্তিগত শিক্ষা ও যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী আনসারি বলেন, “দ্বিচারিতা করছেন রানা। নিজে ব্যবসার খাতিরে জিএসটি-কে মেনে নিয়েছেন। সমস্ত পণ্য বিক্রি করছেন নয়া পরিষেবা কর ব্যবস্থা মেনেই। অথচ বিধানসভায় জিএসটি-র বিরোধিতা করে চলেছেন।” তবে এমন অভিযোগের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন ন্যাশনাল কনফারেন্স নেতা রানা। তাঁর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। কর ফাঁকিও দেননি।
[আধার না থাকলে এবার এই কাজটিও করতে পারবেন না]
শাসক দল ও বিরোধী পক্ষের এই বচসার সময়ই ইমরান আনসারি বলে ওঠেন, “আমি এখানেই আপনাকে গণপিটুনি দিতে পারি। আপনার বেআইনি ব্যবসার খবর খুব ভালভাবেই জানা আছে। আপনার থেকে বড় চোর আর নেই। নইলে মবিল বিক্রি থেকে শুরু করে কীভাবে এমন বিপুল অর্থের মালিক হয়ে উঠলেন?” আনসারির এমন মন্তব্যের পরই তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। এরপরও থামেননি রানা। বলেন, জম্মু ও কাশ্মীরের ভালর জন্য তাঁর লড়াই জারি থাকবে। এ বিষয়ে রানার পাশে দাঁড়ান ন্যাশনাল কনফারেন্সের একাধিক বিধায়ক। ডেপুটি স্পিকার নাজির আহমেদ গুরেজি শেষমেশ পরিস্থিতি সামাল দেন।
[আরএসএসের শাখা হয়ে উঠেছে রাজভবন, বিস্ফোরক অভিযোগ ডেরেকের]
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও