সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকুরিজীবীদের জন্য সুখবর। এবার থেকে অব্যবহৃত পিএফ অ্যাকাউন্টে টাকা থাকলেও মিলবে সুদ। এর ফলে সুবিধা পেতে চলেছেন দেশের প্রায় ১০ কোটি চাকুরিজীবী। মাত্র ৩৬ মাস টাকা রাখলেই সুদ মিলবে। একথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। ২০১৫-২০১৬ আর্থিক বর্ষের জন্য পিএফ অ্যাকাউন্টে ৮.৮ শতাংশ হারে সুদ মিলবে।
প্রসঙ্গত, গত ২০১১ সাল থেকে অব্যবহৃত পিএফ অ্যকাউন্টে সুদ দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এবার থেকে ফের অব্যবহৃত পিএফ অ্যাকাউন্টগুলিতেও সুদ মিলবে। সাধারণত কোনও পিএফ অ্যাকাউন্টে ৩৬ মাস ধরে টাকার লেনদেন না হলেই সেই অ্যাকাউন্ট অব্যবহৃত বলে গ্রাহ্য করা হত। কোনও চাকুরিজীবী চাকরি ছাড়ার পরে ৩৬ মাসের মধ্যে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে সমর্থ না হলে কিংবা টাকা তুলতে না পারলেই সেই অ্যাকাউন্টে সুদ পাওয়া বন্ধ হয়ে যেত। গত ১১ নভেম্বর একটি বিজ্ঞপ্তিতে শ্রম দফতরের তরফে জানানো হয়, ৫৫ বছর বয়সে কোনও ব্যক্তি চাকরি থেকে অবসর নিলে কিংবা কোনওভাবে বিদেশে চলে গেলে এবার থেকে তাঁর পিএফ অ্যকাউন্ট অব্যবহৃত হিসাবে গ্রাহ্য হবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও ব্যক্তির বয়স ৫৮ না হওয়া পর্যন্ত তা পিএফ অ্যকাউন্টে সুদ মিলবে। শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র দেওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ৪২,০০০ অব্যবহৃত পিএফ অ্যাকাউন্ট রয়েছে গোটা ভারতে। ইপিএফ সংগঠনের তরফে ইতিমধ্যেই ২০১৫-২০১৬ আর্থিক বর্ষের সুদের হার ঘোষণা হয়ে গিয়েছে ।
সর্বশেষ খবর
-
‘নাতির নাম তৈমুর, বন্দে মাতরম নিয়ে বলা আপনার শোভা পায় না’, শর্মিলাকে চরম তোপ শমীকের
-
বাঁধ ভেঙে বানভাসি ১৫ গ্রাম, নৌকাতেই আতঙ্কের দিন-রাত্রি শয়ে শয়ে মানুষের!
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে
-
নবভারত নির্মাণের রাস্তা দেখাতে পারে, অরোভিল হোক জেন জি-র প্রেরণা!