সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ডিসেম্বর মাসে গোয়া সরকারকে নদীগুলি থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করার নির্দেশ দিয়েছিল বম্বে হাই কোর্ট। বেআইনি এই কাজ আটকানোর জন্য রাজ্যের প্রতিটি প্রান্তে থাকা নদীগুলিতে ধারাবাহিক ভাবে কড়া নজরদারিও চালাতে বলেছিল। কিন্তু, সেই নির্দেশ পালন করতে বাধ্য হয়েছে বিজেপি পরিচালিত সরকার। এর জেরে শুক্রবার গোয়ার সরকারকে তীব্র ভর্ৎসনা করল বম্বে হাই কোর্ট (Bombay High Court)।
সম্প্রতি গোয়া রিভার স্যান্ড প্রোটেকটরস নেটওয়ার্ক (Goa River Sand Protectors Network) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আদালতের কাছে হলফনামা জমা দেওয়া হয়। তার ভিত্তিতে করা তদন্তে গোয়ার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বালি উত্তোলনের প্রমাণ খুঁজে পেয়ে আজ বম্বে হাই কোর্টের তরফে রাজ্যের মুখ্যসচিব পরিমল রাই ও অন্যান্য আধিকারিকদের একটি নোটিস পাঠানো হয়েছে। তাতে গোয়া সরকার যেভাবে প্রতিহিংসার মানসিকতা নিয়ে ফের বালি উত্তোলন চলছে তার তুমুল সমালোচনা করা হয়েছে।
[আরও পড়ুন: আমেরিকা থেকে ফোনে তালাক দিয়েছে স্বামী, বিদেশমন্ত্রীকে চিঠি হায়দরাবাদের যুবতীর]
আদালতের পাঠানো নোটিসে উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল তা মানেনি গোয়া সরকার (Bombay High Court)। এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে আমরা তার প্রমাণ পেয়েছি। যেভাবে ফের বালি উত্তোলন করা হচ্ছে তাতে প্রতিহিংসার মনোভাবই প্রকাশ পাচ্ছে। সবথেকে অবাক করা বিষয় হল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা একসময়ে অসাধারণ কাজ করেছিল। তারাই আজ পাহারা তুলে নিয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটল তা জানতে সংশ্লিষ্ট আধিকারিকদের নোটিস পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে, আদালতের নির্দেশ অবমাননার জন্য তাঁদের কেন শাস্তি দেওয়া হবে না। আগামী ১১ জানুয়ারির মধ্যেই এর জবাব দিতে হবে। কোনও কারণে যদি কেউ নিজের জবাব ওই তারিখের মধ্যে লিখিত আকারে জমা করতে না পারে তাহলে স্বশরীরে আদালতে হাজির হয়ে তাঁকে নিজের বক্তব্য পেশ করতে হবে
[আরও পড়ুন: দেশের সব জেলায় সভা, শতাধিক সাংবাদিক বৈঠক! কৃষি আইন বোঝাতে রাস্তায় নামছে বিজেপি]
সর্বশেষ খবর
-
জুতোর মালা-কালো পতাকা দিয়ে হুমায়ুনকে কবর! মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনার প্রতিবাদে কর্মসূচি বিজেপি
-
এআই নয়, গুগলের পুরনো সার্চিং অভিজ্ঞতাই ভালো! কেন বলছেন বহু ইউজার?
-
জ্ঞানেশ ইস্যুতে বিরোধী ঐক্যে ফাটল! ‘ইন্ডি’ বৈঠক এড়াচ্ছেন অখিলেশ, কংগ্রেসে ‘আপত্তি’ ডিএমকের
-
মিগুয়েলের পেনাল্টি মিস, ছন্নছাড়া ফুটবলে শিল্ডে নর্থইস্টের কাছে আটকে গেল বিদেশি বোঝাই মোহনবাগান
-
বিতর্কে নির্বাচন কমিশন, সরষের মধ্যে ভূতের গুঞ্জন