সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও জঙ্গি হামলা বা মাওবাদী দমন অভিযানে নয়, দেশের জওয়ানরা কঠিন অসুখ ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন৷ গত দু’বছরের সরকারি হিসাব অন্তত সেটাই জানাচ্ছে৷ সরকারি তথ্য মোতাবেক, ২০১৫-র জানুয়ারি থেকে ২০১৬-র সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৭৪ জন বিএসএফ জওয়ান মারা গিয়েছেন৷ এর মধ্যে মাত্র ২৫ জন ‘ব্যাটেল ক্যাসুয়ালটি’ বা রণক্ষেত্রে প্রাণ হারিয়েছেন৷ ৩১৬ জন মারা গিয়েছেন বিভিন্ন রোগে, ১১৭ জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে৷
প্যারা-মিলিটারি বা আধাসেনার মধ্যে এইচআইভি/এইডস সংক্রমণ ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ভাবাচ্ছে কেন্দ্রীয় সরকারকে৷ সেনার এক পদস্থ কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “মৃত ৭৭৪ জন সেনার মধ্যে মাত্র ২৫ জন যুদ্ধে প্রাণ হারিয়েছেন৷ বাকিরা হয় রোগে আক্রান্ত হয়ে নয়তো পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন৷ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও গাড়ি চালানোর সময় আরও সতর্ক থাকতে আমরা একগুচ্ছ পরিকল্পনা নিয়েছি৷” গতবছর প্রাক্তন বিএসএফ ডিরেক্টর ডি কে পাঠক পিটিআইকে জানিয়েছিলেন, প্রায় ২.৫ লক্ষ বিএসএফ সেনা-জওয়ানদের মধ্যে এক বিপজ্জনক প্রবণতা নজরে এসেছে৷ সীমান্ত বা রণক্ষেত্রে মৃত্যুর চেয়ে অন্তত চারগুণ জওয়ান অফ-ডিউটিতে থাকাকালীন বাইক দুর্ঘটনায় প্রাণ হারান৷
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার