সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”২০১৪ সালে কেউই জানতেন না মোদি কে। তবুও তাঁরা আমাকে ভোটে জিতিয়েছিলেন বিরাট জনাদেশে।” এক সাক্ষাৎকারে এমন কথাই বললেন মোদি (Pm Modi)। সামনের বছরই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করলেন, সামনের বছর তাঁর ফের মসনদে বসা স্রেফ সময়ের অপেক্ষা।
তাঁকে বলতে শোনা গিয়েছে, ”২০১৪ সালে কেউ চিনতেন না মোদিকে। তবুও তাঁরা আমাকে ভোটে জিতিয়েছিলেন বিরাট জনাদেশে। পরের দশ বছরে তাঁরা দেখতে পাচ্ছেন সর্বত্রই কমবেশি মোদি রয়েছে। সে চন্দ্রযান মিশন হোক কিংবা আমার সাম্প্রতিক আমেরিকা সফরে। এখন তাঁরা আমাকে ভাল করেই চেনেন। আমার সন্দেহ নেই মানুষ সঠিক নির্বাচনই করবেন।”
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও অবস্থানে অনড় রাজ্যপাল, মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ]
সেই সঙ্গে মোদি জোর দিয়েছেন মজবুত ও স্থায়ী সরকার গঠনে। এবং যেভাবে মানুষ, ইতিমধ্যেই দু’বার তাঁদের সরকারকে নির্বাচন করেছেন সেজন্য তিনি আমজনতার প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোদির মতে, ”রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে তবেই বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা সব দিকেই নজর রাখা সম্ভব হয়।”
এদিকে কোভিডকালে তাঁর উপরে নতুন নোট ছাপানোর চাপ ছিল, তাও জানিয়েছেন মোদি। তাঁর কথায়, ”আমি তা করিনি। জানতাম যা করছি তা বড় রাজনৈতিক ঝুঁকি, কিন্তু আমি কোভিড-১৯ ম্যানেজমেন্টের জন্য টাকা ভাগ করে দিয়েছিলাম।”
[আরও পড়ুন: উপনির্বাচনে ধূপগুড়িতে উৎসবের মেজাজ, বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ ভোট]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত