সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাঘ দিবসে (International Tiger Day) সুখবর দিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। জানালেন, রাজ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাঘের সংখ্যা। রাজ্যের অভয়ারণ্যগুলিতে ২০১৮ সালে বাঘের সংখ্যা ছিল ৫২৬টি। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ৭৮৫। অর্থাৎ চার বছরে শিবরাজের রাজ্যে দক্ষিণরায়ের সংখ্যা বেড়েছে ২৫৯টি।
কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দর যাদব টুইট করে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশ প্রশাসনকে। তাঁর কথায় শিবরাজের রাজ্য ভারতে ব্যাঘ্র সংরক্ষণে নেতৃত্ব দিচ্ছে। সম্প্রতি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতে বাঘের সংখ্যা সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। রাজ্য ভিত্তিক সেই তথ্যে সবার উপরে রয়েছে মধ্যপ্রদেশ। এর পর রয়েছে কর্ণাটক (৫৬৩) এবং উত্তরাখণ্ড (৫৬০)।
[আরও পড়ুন: ‘ওরা সরকারের উপর ভরসা হারিয়েছেন’, মণিপুরবাসীর দুঃখ শুনলেন INDIA’র প্রতিনিধিরা]
अत्यंत गर्व और हर्ष की बात है कि विगत चार वर्षों में मध्यप्रदेश में बाघों की संख्या 526 से बढ़कर 785 हो गई है। सभी प्रदेशवासियों को हार्दिक बधाई।
Advertisementयह गौरवपूर्ण उपलब्धि वन विभाग के कर्मठ साथियों, वन्य जीव प्रेमियों और नागरिकों के योगदान से मिली है। मैं आप सबके सहयोग के लिए हृदय से… pic.twitter.com/pvEqkK5wyd
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 29, 2023
শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করেন, “অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের রাজ্যের জনগণের সহযোগিতা এবং বন বিভাগের অক্লান্ত পরিশ্রমের ফলে বাঘের সংখ্যা চার বছরে ৫২৬ থেকে বেড়ে ৭৮৫ হয়েছে। আসুন সকলে মিলে আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ হই।” উল্লেখ্য, মধ্যপ্রদেশের প্রধান ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি হল কানহা, বান্ধবগড়, পান্না, পেঞ্চ, সাতপুরা এবং সঞ্জয়-দুবরি ব্যাঘ্র অভয়ারণ্য।
[আরও পড়ুন: থাকবে ৯৫০ কক্ষ! ভারতীয় সভ্যতার ইতিহাস তুলে ধরতে দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম জাদুঘর]
সর্বশেষ খবর
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়