সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার প্রকাশ্যে মদ্যপানে কড়া জরিমানার কোপ পড়তে পারে পকেটে৷ এমনকী হাতে পড়তে পারে হাতকড়াও৷ শুধু খোলা জায়গাতেই নয়, গাড়িতে মদ্যপানেও একই শাস্তির বিধান৷ প্রকাশ্যে মদ্যপান রুখতে এবার এরকমই কঠোর হচ্ছে কেজরি সরকার৷
প্রকাশ্যে মদ্যপানের রাশ টানতে এবার ৫০০০ টাকা জরিমানা ধার্য করল দিল্লি প্রশাসন৷ মদ্যপ অবস্থায় ঝামেলা করলে জরিমানা হবে দ্বিগুন৷ সেইসঙ্গে তিন মাস কারাদণ্ড৷ গাড়িতে বন্ধুদের নিয়ে মদ্যপানের অভ্যাসেও এবার লাগাম টানতে চাইছে সরকার৷ তাই খোলা জায়গায় তো বটেই, নয়া আইনে গাড়িতে বসে মদ্যপানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানাচ্ছেন, প্রকাশ্যে বা মদ দোকানের সামনে দাঁড়িয়ে যদি কাউকে মদ্যপান করতে দেখা যায়, তবে তাঁকে গ্রেফতার করা হবে৷ চলতি মাসের ৭ তারিখ থেকেই লাগু হচ্ছে এই নিয়ম৷
তবে গোড়াতেই শাস্তির খাঁড়া নয়, আগে সচেতনতা প্রসারের ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ প্রকাশ্যে মদ্যপান না করার জন্য দিল্লিবাসীদের সতর্ক করা হবে৷ তারপরও নিয়ম না মানলে অবশ্য ঠাঁই শ্রীঘরেই৷
সর্বশেষ খবর
-
সলমনের জয় মানতে পারছেন না ‘কালা হিরণ’ নির্মাতারা, হাই কোর্টের পর এবার সুপ্রিম কোর্টে মামলা
-
আশার আলো, ক্ষমতায় এসেই রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর! হাই কোর্টে বিরাট প্রস্তাব
-
কেনিয়ায় ভয়ংকর দুর্ঘটনা, আছড়ে পড়ল কপ্টার, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭
-
রাতভর এবিভিপি-বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক
-
প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের ‘দিশা’, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য