এক রাতে শহরের দুই প্রান্তে দু’জনকে খুন করল ১৭ বছরের কিশোর

কেন এমন নৃশংস কাজ করল ওই কিশোর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৭, ০৪:০৬

options
link
এক রাতে শহরের দুই প্রান্তে দু’জনকে খুন করল ১৭ বছরের কিশোর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও হলিউডি ক্রাইম থ্রিলারকে হার মানায় এই ঘটনা। রাজধানীর বুকে এক রাতে সিরিয়াল কিলিংয়ের এমন ঘটনা কস্মিনকালে ঘটেছে কি না মনে করতে পারছেন না অনেকেই। আর পাঁচটা মানুষের জন্য সাধারণ হলেও দিল্লির নবি করিমের ১৭ বছরের কিশোর বিকাশের (নাম পরিবর্তিত) জন্য এ ছিল অন্যরকম রাত। বদলা নেওয়ার রাত। প্রতিহিংসাস্পৃহা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার জ্বলজ্যান্ত উদাহরণ এই নৃশংস ঘটনা। রবিবার রাতে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে দু’জনকে নির্মমভাবে খুন করল বিকাশ। অপরাধ, এই দু’জনেই তার বোনকে উত্যক্ত করত। বোনকে বিরক্ত করার সাজা হিসাবে আইনকে নিজের হাতে তুলে নিয়ে চরম পদক্ষেপ নিল সে।

Advertisement

[ঘুষ ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার মহিলা পুলিশ আধিকারিক]

দুই অভিযুক্ত সুনীল এবং কুলদীপের বাড়ি শহরের দুই প্রান্তে। তবুও চিন্তা না করে ঠান্ডা মাথায় দুজনকে নিকেশ করার ব্লু-প্রিন্ট তৈরি করে সে। এই অপরাধে তাকে সঙ্গ দেয় মনোজ নামে এক বছর ২২-এর যুবক। প্রথমে সে যায় মধ্য দিল্লির খায়ালায়। সেখানে থাকত সুনীল। এর আগে সুনীল বিকাশকে একবার ছুরি মেরেছিল তাই সে জেলে ছিল। কিন্তু কিছুদিন আগেই সে ছাড়া পায়। মনোজকে সঙ্গে নিয়ে বিকাশ সুনীলের বাড়ির কাছে যায়। কাছাকাছি একটা পার্কে তাকে ডেকে নেয়। নানা রকম কথা বলতে বলতে আচমকা ছুরি বের করে সুনীলকে খুন করে চম্পট দেয় সে। কিন্তু চম্পট দেওয়ার আগে সুনীলের গলার চেন ছিনিয়ে নিয়ে তারা রওনা দেয় আরেক অভিযুক্ত কুলদীপের বাড়ি। সে থাকত দিল্লির নবি করিমের কাছে। ঘটনাচক্রে বিকাশও সেই এলাকারই বাসিন্দা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণেই ছেলের বিয়ে, নজির বিজেপি নেতার] 

রাত এগারোটা নাগাদ কুলদীপের বাড়ি পৌঁছয় দুজন। বিকাশ জানত, এই সময় কুলদীপ বাড়িতে থাকে। বাড়ির দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসে কুলদীপ। তারপরই তার কলার ধরে বাইরে টেনে বের করে আনে দুজনে। বাড়ির কাছে এক অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে অন্তত ২০ বার ছুরি মারে বিকাশ। এই ছুরি দিয়েই সুনীলকে খুন করেছিল সে। কুলদীপ আর্তনাদ করলে ছুটে আসেন প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে চম্পট দিয়েছে বিকাশ আর মনোজ। পুলিশ তদন্তে নেমে প্রথমে গ্রেপ্তার করে মনোজকে। তাকে জেরা করেই বিকাশকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.