Ethanol Blending

পেট্রল নয়, স্রেফ ১০০ শতাংশ ইথানলেই চালাতে হবে গাড়ি! নয়া লক্ষ্য গড়করির

Nitin Gadkari: পেট্রোলে আর ইথানল ব্লেন্ডিং নয়। আগামী দিনে স্রেফ ইথানলেই চালাতে হবে গাড়ি। নয়া লক্ষ্যমাত্রা ঠিক করে নিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৪:১৬

options
link
পেট্রল নয়, স্রেফ ১০০ শতাংশ ইথানলেই চালাতে হবে গাড়ি! নয়া লক্ষ্য গড়করির
নীতীন গড়করি। ফাইল ছবি।

পেট্রোলে আর ইথানল ব্লেন্ডিং (Ethanol Blending) নয়। আগামী দিনে স্রেফ ইথানলেই চালাতে হবে গাড়ি। নয়া লক্ষ্যমাত্রা ঠিক করে নিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। তিনি বলছেন, “আমরা বছরে ২২ লক্ষ কোটি টাকার জীবাশ্ম জ্বালানি আমদানি করি। আবার তাতে পরিবেশ দূষণও হচ্ছে। আমাদের বিকল্প জ্বালানির উৎপাদন বাড়াতেই হবে।”

Advertisement

সূত্রের খবর, কেন্দ্র পেট্রোলিয়াম সংস্থাগুলির জন্য নয়া নিয়মের খসড়া তৈরি করেছে। তাতে বলা হয়েছে এবার থেকে গাড়ি চলবে ৮৫ শতাংশ ইথানল এবং মাত্র ১৫ শতাংশ পেট্রল মিশ্রিত জ্বালানিতে। ওই নয়া জ্বালানির নাম দেওয়া হয়েছে E85। সূত্রের খবর, সরকারের শীর্ষস্তরে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের পরীক্ষানিরীক্ষা শুরুও হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এমনটাই দাবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমস্যা হল E85 জ্বালানিতে গাড়ি চালাতে হলে ইঞ্জিনে বদল আনতে হবে। বর্তমানে বাজারে যে গাড়ি রয়েছে সেগুলি ওই বিশেষ জ্বালানিতে চালানো যাবে না। সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গাড়ি তৈরির সংস্থাগুলির সঙ্গেও ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তাদেরও কোনও আপত্তি নেই। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া সরকার।

Advertisement

এই আবহে গড়করি বলছেন, শুধু ৮৫ শতাংশ নয়, ভারতের উচিত অবিলম্বে ১০০ শতাংশ ইথানলের মাধ্যমে গাড়ি চালানোর টার্গেট নিয়ে এগোনো। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী বলছেন, “খুব দ্রুত ভারতের ১০০ শতাংশ ইথানল ব্লেন্ডিংয়ের মাধ্যমে গাড়ি চালানোর টার্গেট হওয়া উচিত। আজ মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য জ্বালানির অভাবে ভুগছি আমরা। আমাদের জন্য অতি সত্ত্বর আত্মনির্ভর হওয়াটা জরুরি।” সার্বিকভাবে মন্ত্রী ইথানলের পক্ষে জোরালো সওয়াল করলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন