INDIA Alliance

ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে ফের বিতর্ক, আসরে আরও এক মুখ্যমন্ত্রী, রাহুল কি ফের ব্যাকফুটে?

বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র ব্যাটন কার হাতে থাকবে, তা নিয়ে গত কয়েক দিন ধরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ২০:৩৭

options
link
ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে ফের বিতর্ক, আসরে আরও এক মুখ্যমন্ত্রী, রাহুল কি ফের ব্যাকফুটে?
ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন। ফাইল ছবি।

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্বে থাকা উচিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের। মণিশংকর আইয়ারের পর নিজের বাবার হয়ে ব্যাট ধরেছিলেন উদয়নিধি স্ট্যালিন। কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নিজেই সেই সম্ভাবনা খারিজ করে দিলেন। সাফ বলে দিলেন, “নিজের সীমাটা আমি বুঝি।”

Advertisement

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ব্যাটন কার হাতে থাকবে, তা নিয়ে গত কয়েক দিন ধরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেটার নেপথ্যে কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার। তিনি সদ্য এক অনুষ্ঠানে গিয়ে বলে দিয়েছেন, ইন্ডিয়া জোটের নেতা হওয়ার যোগ্য মুখ হতে পারেন স্ট্যালিন। পরে ওই একই দাবি করেন স্ট্যালিন-পুত্র উদয়নিধি। তাঁর দাবি, অন্য রাজ্যের নেতারাও চাইছেন বিজেপি বিরোধী লড়াইয়ে নেতৃত্বের জন্য এগিয়ে আসুন স্ট্যালিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উদয়নিধির এই মন্তব্যের পর আরও একবার স্পষ্ট হয়ে যায়, বিরোধী জোট ইন্ডিয়া-র নেতৃত্ব দেওয়া নিয়ে রাহুল গান্ধীর উপর আস্থা নেই আরও এক শরিকের। সামনেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সেখানে ‘ইন্ডিয়া’র দুই শরিক ডিএমকে এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা এখনও হয়নি। সমঝোতা হবে কি না, তা-ও স্পষ্ট নয়। এরই মধ্যে স্ট্যালিন-পুত্রের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। চেন্নাইয়ের এক সভায় বক্তৃতা করছিলেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি। সেখানেই এই মন্তব্য করেন, “বাবা রাজনীতি আর রাজ্য শাসন, উভয় ক্ষেত্রেই উদাহরণ তৈরি করেছেন। অন্য রাজ্যের নেতারাও এখন আমাদের নেতা এম কে স্ট্যালিনকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করছেন।”

Advertisement

তবে, এই বিতর্কে নিজেই জল ঢাললেন স্ট্যালিন। বুঝিয়ে দিলেন, তিনি রাজ্য রাজনীতির গণ্ডির বাইরে যেতে চান না। তাঁর সাফ কথা, “আমি আমার সীমানা বুঝি। তাতেই থাকতে চাই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.