নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের ক্রস বর্ডার রেড, অন্তত ৩ পাক সেনার মৃত্যু

পাকিস্তানকে যোগ্য জবাব সেনার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৭, ০৩:১২

options
link
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের ক্রস বর্ডার রেড, অন্তত ৩ পাক সেনার মৃত্যু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার ক্রস বর্ডার রেড। ফের পাকিস্তানকে মুখের উপর জবাব দিল ভারত। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনা গুড়িয়ে দিলে একাধিক পাক পোস্ট। খতম করা হয়েছে অন্তত ৩ পাক সেনা।

Advertisement

[অবশেষে কুলভূষণের দেখা পেলেন মা ও স্ত্রী, স্পষ্ট অত্যাচারের চিহ্ন?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতের সহ্যের বাঁধ ভাঙলে কী হতে পারে তা এক বছর আগে ভালমতো টের পেয়েছিল পাকিস্তান। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে কার্যত কাঁপুনি ধরে গিয়েছিল পাক সেনার। গত কয়েক মাসে ফের পাকিস্তান দ্বিচারিতা শুরু করেছিল। শনিবার তা চরম আকার নেয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা ভারতে ঢুকে হামলা চালিয়েছিল। মৃত্যু হয়েছিল এক মেজর ও তিন জওয়ানের। এর যোগ্য যে জবাব দেওয়া হবে তার ইঙ্গিত মিলেছিল। ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের প্রত্যাঘাতে বেসামাল হয়ে পড়ল পাক সেনা। সার্জিক্যাল স্ট্রাইকের ধাঁচে ক্রস বর্ডার রেড চালিয়ে একাধিক পাক ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তানে যখন কুলভূষণের সঙ্গে সাক্ষাত করে তার পরিবার, ঠিক সেই সময় আক্রমণের তোড়জোড় শুরু হয়। রাওয়ালকোটের রুখ চাকরি সেক্টরে ঢুকে পড়ে ভারতীয় জওয়ানরা গুলি চালাতে থাকে। মর্টার ছোড়ে ও রকেট চালাতে থাকে। হামলায় কমপক্ষে ৩ পাক সেনা জওয়ান নিহত হয়। আহত হয়েছে আরও কয়েকজন। ভারতীয় সেনাবাহিনীর দাবি আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। সেনা সূত্রে খবর, হামলার কথা স্বীকার করেছে পাকিস্তান। মূলত বালুচ রেজিমেন্টকে এদিন নিশানা করেছিল ভারতীয় সেনা।

Advertisement

[গেরুয়া পোশাকের যোগীই উন্নয়নের কাণ্ডারী, পিঠ চাপড়ালেন মোদি]

যে এলাকায় ভারতীয় বাহিনী হানা দেয় তার উল্টোদিকে রয়েছে পুঞ্চ এবং রাজৌরি সেক্টর। সেনা বিশেষজ্ঞদের মতে শীতের সময় থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত অনুপ্রবেশের চাপ থেকে। এই সময় নিয়মিত দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পাক সেনাবাহিনীর মৃত্যুর খবর প্রকাশ করা পুরোপুরি নিষিদ্ধ। বালুচ রেজিমেন্টের তিনজন মারা গেল এটা কোনওভাবে পাক মিডিয়ায় বেরিয়েছে। তবে ভারতের এই হামলা সাম্প্রতিক সময়ে সেনার বড় সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.