সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty ) নিয়ে ভারতের নতুন কোনও পদক্ষেপ যদি পাকিস্তানকে সংকট ফেলে তাহলে নয়াদিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইসলামাবাদ। ঠিক ভাষাতেই হুমকি দিয়েছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এবার তারই জবাব দিল ভারত। নয়াদিল্লির তোপ, ‘পাক প্রতিরক্ষা মন্ত্রীর এহেন আচরণ নিজেদের ব্যর্থতা আড়ালের মরিয়া চেষ্টা।’
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য আমরা শুনেছি। পাকিস্তান নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি থেকে দৃষ্টি সরাতেই এহেন মন্তব্য করছে। আসিফের এই মন্তব্যের আমরা কড়া নিন্দা জানাই। অধিকৃত কাশ্মীরে পাকিস্তান দীর্ঘদিন ধরে দমন পীড়ন চালাচ্ছে।” তিনি আরও বলেন, “পাকিস্তানের বিভিন্ন স্থানে পাক পুলিশ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ সরবরাহে বাধা সৃষ্টি করছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখছে। নিরীহ নাগরিকদের উপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে। বহু মানুষের মৃত্যু হচ্ছে। আমরা আশা করি, পাকিস্তানের এসব কর্মকাণ্ড, অপকর্ম এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা বন্ধ হবে।”
সম্প্রতি পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার অন্যতম ভীত হল জল। যদি সিন্ধু নিয়ে ভারতের পদক্ষেপ তাতে আঘাত হানে তাহলে ইসলামাবাদ ছেড়ে কথা বলবে না। জবাব দিতে প্রস্তুত। ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে পাকিস্তান।” তিনি আরও বলেন, “সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিতের জেরে পাকিস্তান জল সংকটে রয়েছে। কিন্তু ভারত যদিও আরও কোনও পদক্ষেপ করে এবং তা পাকিস্তানকে আরও সংকটে ফেলে তাহলে ফল ভালো হবে না।”
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ