corona cases

Coronavirus Update: উৎসবের মরশুমেও নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ, স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেস

২৪ ঘণ্টায় একলাফে অনেকখানি কমল মৃতের সংখ্যা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২১, ১০:০৯

options
link
Coronavirus Update: উৎসবের মরশুমেও নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ, স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেস
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবরেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এমনটাই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। উৎসবে মানুষের ভিড়ও বাড়িয়েছে উদ্বেগ। তবে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে অন্য কথা। যত দিন যাচ্ছে করোনা মোকাবিলায় ততই শক্তিশালী হচ্ছে দেশ। বাড়ছে সুস্থতার হার। আর স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।

Advertisement

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৮১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য বেশি হলেও সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৫৭৩। ২৪ ঘণ্টায় একলাফে অনেকখানি কমল মৃতের সংখ্যা। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৬৬ জন। যা গতকাল ছিল ৩৭৯। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫১ হাজার ৯৮০ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জন্মদিনের পার্টিতে তরুণী চিকিৎসককে ‘ধর্ষণ’, পলাতক এইমসের সিনিয়র ডাক্তার]

সংক্রমণ সামান্য বাড়লেও গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৬৩২ জন। যা গতকালের থেকে বেশ খানিকটা কম। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৯৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৭ হাজার ৮৬১ জন।

টিকাকরণকে হাতিয়ার করেই ধীরে ধীরে করোনা জয়ের পথে এগিয়ে যেতে চাইছে দেশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ৯৭ কোটি ২৩ লক্ষ ৭৭ হাজার ৪৫ জন করোনার টিকা পেয়েছেন। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৮ লক্ষ ৩৬ হাজারের বেশি নাগরিককে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ৯ লক্ষ ২৩ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: ছত্তিশগড়ের রায়পুরে আধা সামরিক বাহিনীর ট্রেনে বিস্ফোরণ, আহত ৬ জওয়ান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.