সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল থেকে মে- এই সময়কালে গির অভয়ারণ্যে নরখাদক সিংহের হাতে প্রাণ দিয়েছেন তিনজন ব্যক্তি। তার পর থেকেই শুরু হয়েছিল খোঁজাখুঁজির পালা!
অবশেষে সেই খোঁজ সার্থক হয়েছে। ১৮টি সিংহের একটি দলকে খাঁচাবন্দি করতে পেরেছে অভয়ারণ্য কর্তৃপক্ষ। পরীক্ষা করে দেখা হয়েছে তাদের বর্জ্য। তার মধ্যে একটি পূর্ণবয়স্ক পুরুষ সিংহ এবং তিনটি অল্পবয়স্ক সিংহীর বর্জ্যে মানুষের মাংস এবং হাড়গোড়ের অস্তিত্ব মিলেছে। তার পরে সেই পুরুষ সিংহটিকে খাঁচাবন্দি করে রাখা হয়েছে। সিংহীদের ঠাঁই হয়েছে একটি রেসকিউ সেন্টারে। বাকি ১৫টি সিংহকে ছেড়ে আসা হয়েছে অরণ্যের গভীরে। সম্প্রতি এ কথা জানিয়েছেন গির অভয়ারণ্য প্রধান এ পি সিং।
সিং আরও জানিয়েছেন, মানুষ মেরে তাঁদের মাংস খেয়েছিল পুরুষ সিংহটিই! সিংহীরা পেয়েছিল উদ্বৃত্তের ভাগ! সেই জন্যই তাদের উদ্ধার কেন্দ্রে পাঠিয়ে বিপজ্জনক সিংহটিকে খাঁচাবন্দি করা হয়েছে।
উল্লেখ্য, বেশ অনেক দিন ধরেই গিরের সিংহদের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছেন পরিবেশবিদরা। তাঁদের দাবি, সিংহের বেড়ে চলা সংখ্যাই রয়েছে এর নেপথ্যে। সংখ্যায় বেড়ে যাচ্ছে বলে তারা খাবার পাচ্ছে না। ফলে, তারা যে উপায়েই হোক, খাবার খুঁজতে মরিয়া হয়ে উঠেছে।
কিন্তু মুশকিল হল, গিরের অভয়ারণ্যে কেবল ২৭০টি সিংহকেই জায়গা দেওয়া যায়। তার বেশি সিংহ রাখার ক্ষমতা এই অভয়ারণ্যের নেই। তাই নির্দেশ জারি হয়েছে, গির উদ্বৃত্ত সিংহদের যেন অন্য রাজ্যে পাঠাবার ব্যবস্থা করে!
যদিও গুজরাত এখনও এই বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি!
সর্বশেষ খবর
-
‘নিজে সততার প্রতীক সেজে সবাইকে ফাঁসিয়েছেন’, পুজো পাস দুর্নীতিতে মমতার নাম জড়াতেই খোঁচা দিলীপের
-
‘ভারতীয়রা প্রাণ কাড়ে না, জীবন বাঁচায়’, স্মিতকে কুর্নিশ মোদির, ট্রাম্প-শাহবাজকে নিশানা?
-
বিশ্বকাপে পাকিস্তানের লক্ষ্য শুধু… মহারণের সূচি ঘোষণা হতেই বাবরদের চরম কটাক্ষ পার্থিবের
-
‘জীবনের সেরা ম্যাচ খেলো’, ব্রাজিল যুদ্ধের আগে মনবীরদের বার্তা বিশ্বকাপে খেলা বিকাশের
-
কপালের চন্দন পরিষ্কার থেকে হাতে আলতো চুমু, ‘দেশু ৭’-এর প্রচারে শুভশ্রীর প্রতি যত্নশীল দেব!