Iran

যুদ্ধবিধ্বস্ত ইরানজুড়ে হাহাকার, ‘বন্ধু’র সংকটে ত্রাণ পাঠাল ভারত

গত ২৮ ফেব্রিয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। ১৭ দিনের যুদ্ধে কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হচ্ছে। অবরুদ্ধে হরমুজ প্রণালী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২০:৩৩

options
link
যুদ্ধবিধ্বস্ত ইরানজুড়ে হাহাকার, ‘বন্ধু’র সংকটে ত্রাণ পাঠাল ভারত
ইরানে মানবিক সাহায্য পাঠাল ভারত। প্রতীকী ছবি।

বুধবার ১৯তম দিনে পড়ল ইরান যুদ্ধ। যত দিন যাচ্ছে যুদ্ধের ঝাঁজ ততই বাড়ছে। মার্কিন-ইজরায়েলি হামলায় ইরানজুড়ে হাহাকার পরিস্থিতি। পালটা জবাব দিচ্ছে তেহরানও। এই সংকটময় পরিস্থিতিতে ইরানে মানবিক সাহায্য পাঠাল ভারত।

Advertisement

নরেন্দ্র মোদি সরকারের এই পদক্ষেপের জন্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছে ভারতে ইরানের দূতাবাস। একটি বিবৃতিতে তারা লিখেছে, ‘ভারতের সাহায্য ইরানে পৌঁছে গিয়েছে। এর জন্য ভারত এবং ভারতের নাগরিকদের ধন্যবাদ জানাই। ভারতের এই পদক্ষেপকে  সৌজন্যমূলক উদ্যোগ হিসাবেও বর্ণনা করে কৃতজ্ঞতাও প্রকাশ করেছে তারা।’ জানা গিয়েছে, এই ত্রাণের মধ্যে মূলত চিকিৎসার সরঞ্জাম রয়েছে। ত্রাণের একটি ভিডিও প্রকাশ করেছে দূতাবাস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত ২৮ ফেব্রিয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। ১৭ দিনের যুদ্ধে কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হচ্ছে। অবরুদ্ধে হরমুজ প্রণালী। এর জেরে জ্বালানি সংকটে পড়ছে গোটা বিশ্ব। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। রাশিয়া, চিন, স্পেন, ভারত-সহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও কোনও পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি হয়নি।  

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.