Missile

আকাশে শত্রু খুঁজে খতম! প্রথম পরীক্ষাতেই সফল দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘কুশা’

এক্স হ্যান্ডেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, এই সাফল্য ভারতের প্রতিরক্ষা গবেষণার ইতিহাসে একটি মাইলফলক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৯:২৩

options
link
আকাশে শত্রু খুঁজে খতম! প্রথম পরীক্ষাতেই সফল দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘কুশা’
ছবি: সংগৃহীত।

পাকিস্তানের, চিনকে শঙ্কিত করে শক্তি বাড়াল ভারত। বুধবার ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপে সফল হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ‘কুশা’-র পরীক্ষা। শুক্রবার এই পরীক্ষা করল দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।

Advertisement

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র ‘কুশা’ ভারতের আকাশ প্রতিরক্ষাকে অনেকাংশে বাড়িয়ে দিল। যুদ্ধবিমান, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র, মানববিহীন ড্রোন এবং বড় আকারের নজরদারি বা সামরিক বিমানে দূর থেকে আঘাত হানতে সক্ষম। ডিআরডিও-র সফল পরীক্ষার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট সমস্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক্স হ্যান্ডেলে রাজনাথ লিখেছেন, এই সাফল্য ভারতের প্রতিরক্ষা গবেষণার ইতিহাসে একটি মাইলফলক। তিনি বলেন, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এত দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে। উল্লেখ্য, ক্ষেপণাস্ত্র, রাডার এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার-সহ অস্ত্র ব্যবস্থার সমস্ত উপাদান ডিআরডিও-র বিভিন্ন গবেষণাগার ও শিল্প সহযোগী প্রতিষ্ঠানগুলিতে তৈরি হয়েছে।

রাজনাথ সিং আরও বলেন, ‘কুশা’ প্রকল্প সফল হলে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিদেশের উপর নির্ভরতা কমে যাবে। ফলে দেশের প্রতিরক্ষা শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। তাঁর মতে, এটি শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.