সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় সাফল্য পেতে এবার নয়া পদক্ষেপ নিল ভারত৷ এ ব্যাপারে বিশেষ এক বিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এতদিন ধরে এই পরীক্ষা চালাতে বাইরে থেকে নিয়ে আসা হত এই বিশেষ ধরনের বিমান৷ তবে এবার এই বিষয়ে স্বনির্ভর হওয়ার পথে দেশ৷
বিজ্ঞান মন্ত্রকের তরফে এই আকাশযান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ বায়ুমন্ডলে মেঘের অবস্থা সম্পর্কে গবেষণার ক্ষেত্রে কাজ করবে এই বিমান৷ এই মন্ত্রকের অধীন ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলোজি’ নামক সংস্থা প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে এটি কেনার পরিকল্পনা নিয়েছে৷ পৃথিবীতে হাতে গোণা কয়েকটি দেশের কাছেই আছে এই বিমান৷ এশিয়া তথা দক্ষিণ এশিয়ায় ভারতই সম্ভবত প্রথম দেশ হিসেবে এই বিমান কিনতে চলেছে৷
সমস্তরকম আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি থাকবে এই বিমানে৷ ২-৩ জন বিজ্ঞানী একসঙ্গে পরীক্ষা চালাতে পারবেন৷ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে গবেষণায় এতে যে বড় সাফল্য মিলবে তা বলাই বাহুল্য৷ কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, আগামী মাসেই সারা বিশ্ব জুড়ে টেন্ডার ডাকা হবে৷ এ বছরের শেষেই ভারতের হাতে চলে আসবে এই বিশেষ বিমান৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না