নিয়ন্ত্রণরেখা বরাবর ১৩ হাজার বাঙ্কার নির্মাণ করতে চলেছে ভারত

মর্টার হামলা রুখতে সক্ষম বাঙ্কারগুলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১৪:১০

options
link
নিয়ন্ত্রণরেখা বরাবর ১৩ হাজার বাঙ্কার নির্মাণ করতে চলেছে ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক গোলা ঠেকাতে কাশ্মীর সীমান্তে ১৩ হাজার বাঙ্কার বানাতে চলেছে সরকার। বিগত কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণরেখা বরাবর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা। ফলে চরম আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী গ্রামগুলির মানুষের। তাই গোলাবর্ষণ থেকে তাঁদের বাঁচাতে এই পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।

Advertisement

[স্বল্প দিনের নোটিসেও পূর্ণাঙ্গ যুদ্ধে প্রস্তুত বায়ুসেনা, ফের হুঁশিয়ারি ধানোয়ার]

Advertisement

জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন পাঁচ জেলায় ১৩,০২৯টি বাঙ্কার বানানো হবে। পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনে সব থেকে বেশি প্রভাবিত হয়েছে ওই জেলাগুলি। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন সেনা-সহ সাধারণ মানুষের। প্রভাবিত জেলাগুলি হচ্ছে- সাম্বা, পুঞ্চ, জম্মু, কাঠুয়া ও রাজৌরি। সরকারি সংস্থা ‘ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন’কে (এনবিসিসি) এই কাজের বরাত দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণরেখা থেকে তিন কিলোমিটারের মধ্যে থাকা বাড়িগুলির প্রত্যেকটির জন্য একটি করে বাঙ্কার বানানো হবে। এগুলিতে আট থেকে দশজন মানুষ থাকতে পারবে। এছাড়াও আরও ১ হাজার ৪৩১টি কমিউনিটি বাঙ্কার বানানো হবে। প্রত্যেকটি বাঙ্কারে গোলাবর্ষণ থেকে বাঁচতে ৪০ জন মানুষ আশ্রয় নিতে পারবে।

Advertisement

ইতিমধ্যে এই কাজের জন্য ৪১৬ কোটি টাকা বরাদ্দ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হবে বাঙ্কারগুলি। মর্টার, মেশিনগান ও অন্যান হাতিয়ার থেকে ছোড়া গুলি ও বোমা আটকে দিতে সক্ষম এই বাঙ্কারগুলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এনবিসিসি কর্তা একে মিত্তাল জানিয়েছেন, খুব দ্রুত কাজ সম্পন্ন করা হবে। বাঙ্কারগুলি অন্যত্র নির্মাণ করে গন্তব্যে এনে জোড়া লাগানো হবে। এক কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সন্মানের৷ উল্লেখ্য, চিন ও পাকিস্তান সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় সেনা। শত্রুর গুলিতে বা বোমার আঘাতে ক্ষতি হবে না, সীমান্তে এমন অত্যাধুনিক বাঙ্কার তৈরির কাজ শুরু করতে চলেছে ভারতের সশস্ত্র বাহিনী। খোঁজ শুরু হয়েছে হালকা, সহজেই বহনযোগ্য অথচ ‘বুলেটপ্রুফ’, এমন মেটিরিয়ালের তৈরি বাঙ্কারের। সেনার এই প্রকল্প বাস্তবায়িত হলে মাটি-পাথর বা কাঠের তৈরির অস্থায়ী সেনা ছাউনি সরিয়ে তার জায়গায় বসানো হবে এই নয়া বুলেটপ্রুফ বাঙ্কার।

[কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায়দান, কড়া নিরাপত্তা যোধপুর আদালত চত্বরে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.