সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে৷ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে ১৭ জুলাই৷ মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি বুধবার সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন৷
[শতাধিক যাত্রী-সহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আন্দামান সাগরে]
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন৷ মনোনয়ন খতিয়ে দেখা হবে ২৯ জুন৷ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ পয়লা জুলাই৷ ভোটগণনা হবে ২০ জুলাই৷
ভারতের সবক’টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক বিধায়ক ও নির্বাচিত সাংসদদের ভোটের মূল্য আলাদা হয়৷
সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানান, রাষ্ট্রপতি বেছে নেওয়ার আগে বিরোধীদের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা থাকছে৷ কয়েকদিন আগেই সোনিয়ার আমন্ত্রণে মধ্যাহ্নভোজের আসরে বসেছিলেন বিরোধীরা৷ রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদবের মতো নেতারা৷ সেই বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী কোনও বিশেষ নাম নিয়ে আলোচনা হয়নি৷ বিশেষজ্ঞদের ধারণা, এক্ষেত্রে ধরে খেলতে চাইছে বিরোধীরা৷ আগে সরকারপক্ষ নাম ঘোষণা করলে তবে বিরোধীরা নাম জানাবে, এমনটাই মনে করছে অনেকে৷
Last date for nomination is June 28. If poll needed then it would be on July 17 and counting on July 20: CEC Naseem Zaidi #Presidentialpolls pic.twitter.com/iThFPqJV8N
— ANI (@ANI_news) June 7, 2017
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী