স্টাফ রিপোর্টার: পাকিস্তানকে বাদ দিয়ে সার্ক সম্মেলন করা উদ্দেশ্য নয়, বরং সন্ত্রাসের আবহমুক্ত পরিবেশেই সার্ক বৈঠক চায় ভারত৷ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রের এই মনোভাবের কথা স্পষ্ট করেছেন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ৷ এদিন তিনি বলেন, “সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও অর্থনৈতিক সহাবস্থান রক্ষা করাই আমাদের সরকারের কাছে প্রধান উদ্দেশ্য৷ সার্ক যাতে অটুট থাকে সেদিকেই আমাদের আগ্রহ রয়েছে৷”
সার্ক অটুট রাখার কথা বললেও স্বরূপ এদিন নাম না করেই ফের প্রতিবেশী পাকিস্তানের সমালোচনা করেন৷ সার্কের জন্য সন্ত্রাসের আবহমুক্ত পরিবেশের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “সার্কের জন্য যে সন্ত্রাসমুক্ত পরিবেশের প্রয়োজন রয়েছে আমাদের এক প্রতিবেশীর কর্মকাণ্ডের জন্য তা বিঘ্নিত হচ্ছে৷” আর সে কারণেই ভারত ইসলামাবাদে সার্কের বৈঠকে যোগ দিতে পারছে না বলেও তিনি মন্তব্য করেন৷
ভারত যে সার্ক থেকে পাকিস্তানকে বাদ দিতে আগ্রহী নয় বরং তারা যাতে নিজেদের পরিবর্তন করে সুস্থ পরিবেশ তৈরি করে সেদিকে তাকিয়ে আছে এদিন স্বরূপের মন্তব্য থেকে সে কথাও বোঝা গিয়েছে৷ তিনি জানিয়েছেন, “স্নানের গামলা থেকে বাচ্চাকে ফেলে দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়, তাকে পরিষ্কার করাটাই আমাদের উদ্দেশ্য৷”
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!