Pahalgam Attack Anniversary

‘সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না দেশ’, পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানকে বার্তা মোদির!

PM Modi: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পহেলগাঁওয়ে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করলেন। সমবেদনা জানালেন স্বজনাহারা পরিবারগুলির প্রতিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৩:০৯

options
link
‘সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না দেশ’, পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানকে বার্তা মোদির!
এক্স হ্যান্ডেলের পোস্টে মোদি লিখেছেন, নিহতদের দেশ কখনও ভুলবে না।

এক বছর আগে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ২৬ জন নিহত হন (Pahalgam Attack Anniversary)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) পহেলগাঁওয়ে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করলেন। সমবেদনা জানালেন স্বজনাহারা পরিবারগুলির প্রতিও। এক্স হ্যান্ডেলের পোস্টে মোদি লেখেন, হত্যাকাণ্ডে নিহতদের দেশ কখনও ভুলবে না। পাশাপাশি পাকিস্তানের নাম না করে মোদির বার্তা— কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না দেশ।

Advertisement

সোশাল মিডিয়া পোস্টে মোদি লিখেছেন, “গত বছর এই দিনে ঘটে যাওয়া ভয়াবহ পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ প্রাণদের স্মরণ করছি। তাঁদের কখনও ভোলা যাবে না। …আমি শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি।” যোগ করেছেন, “জাতি হিসেবে আমরা শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কোনও প্রকার সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। সন্ত্রাসীদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।”

পহেলগাঁও হামলা এবং পরবর্তী সিঁদুর অভিযানকে স্মরণ করে মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল ভারতীয় সেনা। সেনার পোস্টে প্রতিবেশী দেশকে মনে করিয়ে দেওয়া হয়— কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়। তার পরিণতি হয় ভয়ানক। কার্যত পহেলগাঁওয়ের বর্ষপূর্তিতে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ছে সেনা। এদিন এক্স হ্যান্ডেলে একটি কার্ড পোস্ট করেছে ভারতীয় সেনা। সেখানে লেখা হয়েছে— “কিছু সীমা লঙ্ঘন করা উচিত নয়।” তার ঠিক নিচেই লেখা, “ভারত কখনও ভুলবে না।” এইসঙ্গে পোস্টের ক্য়াপশানে লেখা হয়েছে— “যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয়, তার পরিণতি হয় ভয়ানক। তাই কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়। বিচার অবশ্যই পাওয়া যায়। ভারত ঐক্যবদ্ধ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

২০২৫ সালে ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। এই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এর মধ্যে ২৫ জন পর্যটক। একজন স্থানীয় ব্যবসায়ী টাট্টুঘোড়াওলা। এই হামলার জবাবে সিঁদুর অভিযানে চালায় ভারতীয় সেনা। পাক ভূখণ্ডে ঢুকে জঙ্গিঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়। এর পরেই ভারত-পাক যুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষে ভারতীয় সেনার হামলায় পাকিস্তানের একাধিক সামরিক বিপর্যস্ত হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন