অর্ণব আইচ: অসমে (Assam) অপহৃত তেল ও গ্যাস সংস্থা ONGC’র তিন কর্মীর মধ্যে দু’জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও অসম রাইফেলসের যৌথবাহিনী।
[আরও পড়ুন: অক্সিজেনের জন্য হাহাকার, অমৃতসরের হাসপাতালে মৃত্যু ৫ জনের, দিল্লিতে আরও তীব্র সংকট]
সেনা সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে নাগাল্যান্ডের মন জেলার একটি এলাকায় অভিযান চালায় ভারতীয় ফৌজ ও অসম রাইফেলসের একটি যৌথবাহিনী। জঙ্গিদের এক গোপন ডেরা থেকে উদ্ধার করা হয় অলকেশ শইকিয়া ও মোহিনীমোহন গগৈ নামের ওএনজিসি’র দুই কর্মীকে। সন্ত্রাসবাদীদের অস্থানা থেকে একটি অত্যাধুনিক একে-৪৭ রাইফেলও উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনাকর্তার বক্তব্য, এই অপহরণ কাণ্ডে অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (স্বাধীন)-কে মদত দিচ্ছে আলোচনা বিরোধী নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং)।
উল্লেখ্য, গত বুধবার শিবসাগর জেলার লাকোয়ায় ওএনজিসি’র রিগ থেকে দু’জন ইঞ্জিনিয়ার ও এক জুনিয়র টেকনিশিয়ানকে অপহরণ করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। সংস্থাটি জানিয়েছিল, ওই দিন লাকোয়া তৈলক্ষেত্রে আচমকা হানা দেয় একদল দুষ্কৃতী। ওএনজিসি’র একটি গাড়িতে করে তিন কর্মীকে তুলে নিয়ে যায় তারা। পড়ে অসম-নাগাল্যান্ড সীমান্তে নিমনাগড় জঙ্গল থেকে গরীতিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ইতিমধ্যে এই বিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক তদন্তকারী আধিকারিকের মতে, এই ঘটনার নেপথ্যে রয়েছে আলোচনা বিরোধী উলফা (স্বাধীন) নামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন। জড়িত থাকতে পারে নাগা জঙ্গি সংগঠন NSCN (K)।
[আরও পড়ুন: অক্সিজেনের জন্য হাহাকার, অমৃতসরের হাসপাতালে মৃত্যু ৫ জনের, দিল্লিতে আরও তীব্র সংকট]
সর্বশেষ খবর
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়
-
‘কাট’ বলার পরও উদ্দাম রোম্যান্স? কঙ্গনার কামড়ে কমেডিয়ান বীরের ঠোঁট কেটে রক্তারক্তি কাণ্ড!