প্রায় ফুড়িয়ে এসেছিল জ্বালানি। তার জেরেই কাকতালীয়ভাবে পাকিস্তানের পরমাণু কেন্দ্রে আছড়ে পড়ে একটি ভারতীয় ড্রোন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল গত বছর অপারেশন সিঁদুরের সময়। তবে বায়ুসেনার তরফে স্পষ্ট করা হয়েছে, এই ঘটনা ইচ্ছাকৃত ছিল না।
আরও পড়ুন:
গত মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন সামাজমাধ্যমে একটি গুজব ছড়ায়। দাবি করা হয়, কিরানা পর্বতে অবস্থিত পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে হামলা চালায় ভারত। এর ফলে সেখানে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায়। কিন্তু নয়াদিল্লি এই দাবি খারিজ করে দেয়। অবশেষে এক বছর পর কিরানা পর্বতের ‘রহস্য’ খোলসা করলেন প্রাক্তন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তিনি জানান, ভারতীয় ওই ড্রোনটি ছিল ইজরায়েলি নকশায় তৈরি একটি হারপ ড্রোন। ড্রোনটি আক্রমণের জন্য রাডার খুঁজছিল, কিন্তু কিরানা পার্বত্য অঞ্চলের কাছাকাছি পৌঁছানোর পরই সেটির জ্বালানি ফুরিয়ে যায়। এরপরই সেটি আছড়ে পড়ে।
মঙ্গলবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন অনিল চৌহান। সেখানে তিনি বলেন, “বায়ুসেনার তৎকালীন এয়ার অপারেশনস-এর ডিরেক্টর জেনারেল এয়ার মার্শাল একে ভারতী আমাকে স্পষ্ট জানিয়েছিলেন, কিরানা পর্বতকে নিশানা করা ভারতের উদ্দেশ্য ছিল না।” প্রাক্তন সেনা সর্বাধিনায়ক আরও বলেন, “আমরা সারগোদা এবং কিরানা পর্বতাঞ্চলে প্রচুর ড্রোন পাঠিয়েছিলাম। সারগোদা ও তার আশপাশের এলাকায় থাকা রাডারগুলির সন্ধান করছিল ড্রোনগুলি। ড্রোনগুলির কোনও নির্দিষ্ট সময়সীমা থাকে না। টানা প্রায় দু’ঘণ্টা ধরে এগুলি আকাশে চক্কর কাটতে পারে। যদি কোনও লক্ষ্যবস্তু খুঁজে না পায়, তাহলে শেষ পর্যন্ত যে কোনও স্থানে এগুলি আঘাত হানে। সম্ভবত কিরানা পর্বতের কোনও এক স্থানে ভারতীয় ড্রোনটি আছড়ে পড়ে।” অনিল চৌহান এ-ও জানিয়েছেন, পাক-অধিকৃত কাশ্মীরের স্কার্দুতে আক্রমণের জন্য ভারতীয় বায়ুসেনাকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই অভিযান বাতিল করতে হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক