Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Bihar Protest

নিয়োগ পরীক্ষায় দুর্নীতি! এবার ছাত্র বিক্ষোভে রণক্ষেত্র বিহার, মিছিল রুখতে জলকামান পুলিশের

এদিন সকালে পাটনার গান্ধী ময়দানে জমায়েত হন হাজার হাজার চাকরিপ্রার্থী। সেখান থেকে বিশাল মিছিল শুরু করেন তাঁরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। স্লোগান দিতে দিতে তাঁরা মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে এগোলে পুলিশ তাঁদের বাধা দেয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৪:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৪:৪০

options
link
নিয়োগ পরীক্ষায় দুর্নীতি! এবার ছাত্র বিক্ষোভে রণক্ষেত্র বিহার, মিছিল রুখতে জলকামান পুলিশের zoom
বিক্ষোভে উত্তাল বিহার। ছবি: সংগৃহীত।
Advertisement

ঝাড়খণ্ডের পর বিহার। এবার সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পথে চাকরিপ্রার্থীরা। রাজ্যের ৭০তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা (বিপিএসসি) বাতিল করে নতুন করে পরীক্ষার দাবিতে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করে পুলিশ।

এদিন সকালে পাটনার গান্ধী ময়দানে জমায়েত হন হাজার হাজার চাকরিপ্রার্থী। সেখান থেকে বিশাল মিছিল শুরু করেন তাঁরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। স্লোগান দিতে দিতে তাঁরা মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে এগোলে পুলিশ তাঁদের বাধা দেয়। ব্যারিকেড লাগিয়ে মিছিলকে আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায়। এরপরই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় পাটনা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি, ব্যবহার করা হয় জলকামানও। আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।

Advertisement

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.