সোমবার লোকসভায় পেশ হল ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট বিল (আইএসআই)। বিলটির বিরোধিতায় সরব হলেন ৭ সাংসদ। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং প্রতিমা মণ্ডল। জানা যাচ্ছে, আগামী বুধবার বিলটি নিয়ে লোকসভায় আলোচনা হবে। অন্যদিকে, সিপিআইএমএল সাংসদ রাজা রাম সিং বিলটিকে সংসদীয় কমিটিতে পাঠানোর জন্য আর্জি জানিয়েছেন। এই মর্মে তিনি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন প্রতিমন্ত্রী
রাও ইন্দ্রজিৎ সিংকে একটি চিঠিও দিয়েছেন বলে খবর। বিলটির বিরোধিতা করছেন আইএসআইয়ের অধ্যাপকরাও।
আরও পড়ুন:
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট বিল নিয়ে প্রথম থেকেই বিতর্ক চলছিল। বিরোধীদের অভিযোগ, আইএসআই-কে ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এর মানে উন্নীত করার নামে তার খোলনলচে বদলের প্রক্রিয়াই হল এই বিল। খসড়া বিলে বোর্ড অফ গভর্নরস গঠনের কথা বলা হয়েছে, তার হাতেই আইএসআই পরিচালনের মূল ক্ষমতা থাকবে। দেশের রাষ্ট্রপতি এই প্রতিষ্ঠানের ভিজিটর। তার নিচেই থাকবে বোর্ড অফ গভর্নরস, অ্যাকাডেমিক কাউন্সিল, ম্যানেজমেন্ট কাউন্সিল, ডিরেক্টর প্রমুখ। ভিজিটর প্রতিষ্ঠানের কাজ দেখাশোনা করার জন্য এক বা একাধিক ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন। দরকার হলে প্রশাসনিক ক্ষেত্রে কোনও প্রয়োজনে তদন্তও করাতে পারেন। তদন্তের শেষে যা সিদ্ধান্ত হবে তা মেনে নিতে হবে এই প্রতিষ্ঠানকে।
খসড়া বিল থেকে জানা যাচ্ছে, বোর্ড চাইলে নিজেদের অধীনে থাকা এই প্রতিষ্ঠানের কোনও সেন্টারকে যে কোনও জায়গায় সরাতে বা দুটি সেন্টারকে ‘মার্জ’ করাতে পারবে। প্রতিষ্ঠান নিজের স্বাবলম্বী হওয়ার জন্য আর নিজের স্থায়িত্ব চিরকাল ধরে রাখার জন্য ‘ফান্ড রেজ’ করার সবরকম চেষ্টা করবে। প্রতিটি প্রতিষ্ঠানকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে হবে, রোজকার প্রশাসনিক কাজ চালিয়ে নেওয়ার মতো ক্ষমতা তাদের থাকতে হবে। বোর্ডের অনুমোদন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ম্যানেজমেন্ট কাউন্সিল থাকবে। এখানেই প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানের অধ্যাপকরা জানাচ্ছেন, মন্ত্রক থেকে একাধিক সদস্যকে এই বোর্ডে আনা হবে। অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের বদলে বোর্ডের সদস্যদের হাতেই থাকবে প্রশাসনিক ও অর্থনৈতিক সব দায়িত্ব। ডিরেক্টর তার সব প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাজের জন্য বোর্ডের কাছে জবাবদিহি করবে।
প্রসঙ্গত, বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন ভাটনগর পুরস্কারপ্রাপ্ত কলকাতার চার আইএসআই অধ্যাপক। তাঁরা হলেন – প্রফেসর প্রবাল চৌধুরী, প্রফেসর দেবাশিষ গোস্বামী, প্রফেসর পলাশ সরকার এবং প্রফেসর রজত এস হাজরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিশ্চিত সেমিফাইনালের দিনক্ষণ, ফাইনাল এখনও অন্ধকারে! শিল্ডের জন্য ধাক্কা আইএসএলের প্রস্তুতিতে?
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট