অবসাদের শিকার খোদ মনোরোগ বিশেষজ্ঞ! সইতে না পেরে শেষমেষ আত্মহত্যার পথই বেছে নিলেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ড: হেমিকা আগরওয়াল (৪০)। তাঁর বাড়ি রাজ নগর এক্সটেনশন এলাকায়। গত রবিবার তিনি তাঁর ফ্ল্যাটের পাঁচ তলা থেকে ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে হেমিকার বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে তিনি অবসাদে ভুগছিলেন। অবনতি ঘটেছিল তাঁর মানসিক স্বস্থ্যেরও। মৃতার বাবার বক্তব্য, বিবাহবিচ্ছেদের পর থেকেই তাঁর মেয়ে মানসিক চাপে ছিলেন। অধিকাংশ সময়ই বিষণ্ন থাকতেন হেমিকা।
আরও পড়ুন:
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে। রেকর্ড করা হচ্ছে পরিবারের সদস্যদের বয়ান। তবে ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এবং তদন্তে প্রান্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় হতভম্ব হেমিকার পরিবারের সদস্যরা।
সর্বশেষ খবর
-
যৌন ক্ষুধা মেটাতে ছেলেকে ব্যবহার মায়ের, শতাধিকবার মিলন! দু’জনকেই হাজতে ঢোকাল পুলিশ
-
ডিম ‘খেয়ে’ রেগে আগুন মহুয়া! ৮ বিজেপি কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় দায়ের অভিযোগ
-
দ্বিতীয় সন্তান আসতে আর ক’দিন! শ্বশুর-শাশুড়ি, রণবীরকে নিয়ে সিদ্ধিবিনায়কে পুজো দীপিকার
-
এক সপ্তাহে দ্বিতীয়বার, পাঞ্জাবে আততায়ীর গুলিতে নিহত পুলিশকর্মী! দায় স্বীকার জঙ্গি সংগঠনের
-
এবার হোয়াটসঅ্যাপই জানাবে পিএফ ব্যালান্স, জেনে নিন কীভাবে করবেন