Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Melody Tiramisu

মোদি-মেলোনির বন্ধুত্বের প্রতীক! বাজারে এল ‘মেলোডি তিরামিসু’, মিলবে ইটালির মিষ্টির স্বাদ

'সেলিব্রেটিং ইন্ডিয়া-ইটালি ফ্রেন্ডশিপ' লেখা ওই নতুন প্যাকেট বাজারে এসে 'ফ্রেন্ডশিপ ডে'-তে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৮:১২

options
link
মোদি-মেলোনির বন্ধুত্বের প্রতীক! বাজারে এল ‘মেলোডি তিরামিসু’, মিলবে ইটালির মিষ্টির স্বাদ zoom
১৮০ গ্রাম ওজনের এই প্যাকেট মিলবে কেবল ব্লিঙ্কিটে।
Advertisement

নয়ের দশকের বাচ্চাদের প্রিয় চকোলেট ভারত-ইটালির কূটনীতির ‘মিষ্টি’ প্রতীক হয়ে দাঁড়িয়েছে গত মে মাস থেকে। সেই সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ‘পার্লে’র ‘মেলোডি’ (Melody Tiramisu) চকোলেট উপহার দেন। যা নিয়ে সোশাল মিডিয়াজুড়ে শুরু হয়েছিল প্রবল চর্চা। ভাইরাল হয়েছিল সেই মুহূর্ত। এবার সংস্থা বাজারে নিয়ে এল এমন এক টফি, যেখানে জনপ্রিয় কফির স্বাদের সঙ্গে মিশে গেল ইটালিয়ান ডেজার্ট তিরামিসু! আত্মপ্রকাশ করেছে ‘মেলোডি তিরামিসু’। তবে এটি ‘লিমিটেড এডিশন’ প্যাক।

মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় ‘মেলোডি’ নামে পরিচিত। সম্প্রতি ইটালি সফরে গিয়েছিলেন মোদি। সেখানে গিয়ে ভারতের অতিপরিচিত ব্র্যান্ডের টফি মেলোনির হাতে তুলে দিতেই রাতারাতি বিক্রি বেড়ে যায় পণ্যটির। ঊর্ধ্বমুখী হয় মেলোডির প্রস্তুতকারক সংস্থা পার্লের শেয়ার মূল্যও। হয়তো সেকথাই মাথায় রেখে এবার এই নতুন প্যাকেট। রবিবার ছিল ‘ফ্রেন্ডশিপ ডে’। আর সেদিনই ‘সেলিব্রেটিং ইন্ডিয়া-ইটালি ফ্রেন্ডশিপ’ লেখা ওই নতুন প্যাকেট বাজারে এসে গিয়েছে। তবে এটি পাওয়া যাবে সীমিত সময়ের জন্যই। তাও সর্বত্র নয়। ১৮০ গ্রাম ওজনের এই প্যাকেট মিলবে কেবল ব্লিঙ্কিটে। কয়েক মাসের বেশি তা বাজারজাতও থাকবে না। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Giorgia Meloni (@giorgiameloni)

উল্লেখ্য, মোদির চকোলেট উপহারের ভিডিওটি ঝড়ের মতো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। কোটি কোটি মানুষ তা দেখেছিলেন। বহুবার সেটি শেয়ারও হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছিল, ইটালির প্রধানমন্ত্রী বলছেন, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। ভিডিওটি দেখে মুচকি হাসি দিয়ে নেটিজেনরাও বলে ওঠেন, “খুব চকোলেটি।” এবার ইটালির ছোঁয়া লাগা সেই চকোলেট নতুন প্যাকেটে। দেখার, ভিডিওটির মতো নয়া প্যাকেটটিও একই ভাবে গৃহীত হয় কিনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.