Maharashtra

চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে? 

একটি বিমানবন্দর নির্মাণ করতে বিপুল পরিমাণ জমির প্রয়োজন হয়। জনবহুল শহরে যা অপ্রতুল। এই অবস্থায় কৃত্রিমভাবে তৈরি ভাসমান বিমানবন্দর আদর্শ বিকল্প হতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৭:৫০

options
link
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে? 
বছরে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দরের সুবিধা পাবেন।

পরিকাঠামো ক্ষেত্রে বিপ্লব। ভারতে প্রথম ভাসমান বিমানবন্দর হচ্ছে মহারাষ্ট্রে। ইতিমধ্যে মহারাষ্ট্র সরকার রাজ্যের পশ্চিম উপকূলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণে একটি রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছে। অন্যদিকে প্রস্তাবিত বিমানবন্দরের সঙ্গে সংযোগ স্থাপনে ‘উত্তন-ভিরার সি-লিংক’ সম্প্রসারণে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। প্রশ্ন হল, ঠিক কেমন হয় এই ভাসমান বিমানবন্দর? কোন ধরনের সুবিধা মেলে?

Advertisement

সমুদ্রের উপর কৃত্রিম দ্বীপ তৈরি করে নির্মিত হয় ভাসমান বিমানবন্দর। ইতিমধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকং এই ধরনের বিমানবন্দর নির্মাণ করেছে। তারা এর সুফলও পাচ্ছে। উল্লেখ্য, একটি বিমানবন্দর নির্মাণ করতে বিপুল পরিমাণ জমির প্রয়োজন হয়। জনবহুল শহরে যা অপ্রতুল। এই অবস্থায় কৃত্রিমভাবে তৈরি ভাসমান বিমানবন্দর আদর্শ বিকল্প হতে পারে। মহারাষ্ট্রের জন্য এই প্রকল্পটি কেবল আরও একটি বিমানবন্দর নির্মাণই নয়, তার চেয়ে বেশি কিছু। কারণ ভাধাবন বন্দর, দ্রুত গতির রেল, আধুনিক হাইওয়ে এবং ভাসমান বিমানবন্দর, সব মিলিয়ে মুম্বই মেট্রোপলিটন এলাকার অর্থনৈতিক দৃশ্যপটকে বদলে দিতে চাইছে রাজ্য সরকার। ভারতের প্রথম ভাসমান বিমানবন্দর কীভাবে অর্থনীতিকে চাঙ্গা করবে?

Advertisement

প্রস্তাবিত বিমানবন্দরটি পালঘর জেলার কোরে বিচের কাছে গড়ে উঠবে বলে জান গিয়েছে! বছরে প্রায় ৯ কোটি যাত্রী এর সুবিধা পাবেন। এই পরিকল্পনার অংশ ভাধাভান বন্দর এবং সংযোগকারী প্রধান এক্সপ্রেসওয়েও। বিশেষজ্ঞদের দাবি, সমুদ্রবন্দর-বিমানবন্দর এবং সংযোগকারী রাস্তা নির্মাণের মাধ্যমে গোটা এলাকার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্য নিয়েছে মহারাষ্ট্র সরকার। বলা বাহুল্য, এই কাজ সম্পূর্ণ হলে মহারাষ্ট্রের পাশাপাশি দেশের অর্থনীতি চাঙ্গা হবে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.