করোনা ভাইরাস

রেকর্ড গড়ে দেশে একদিনে করোনার কবলে ৯০ হাজার! মৃতের সংখ্যা পেরল ৭০ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যাতেও রেকর্ড গড়েছে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২০, ১০:৪৭

options
link
রেকর্ড গড়ে দেশে একদিনে করোনার কবলে ৯০ হাজার! মৃতের সংখ্যা পেরল ৭০ হাজার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেকর্ড। দেশে একদিনেই করোনার কবলে পড়লেন ৯০ হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত দেশে এর আগে একদিনে এত মানুষ সংক্রমিত হননি। এই ২৪ ঘণ্টায় ৯০ হাজার মানুষ সংক্রমিত হলেন। এই রেকর্ডের পাশাপাশি মোট সংক্রমণের নিরিখে ব্রাজিলের আরও কাছে পৌঁছে গেল ভারত। যে গতিতে দেশে সংক্রমণ হচ্ছে, তাতে আগামিকালই হয়তো ব্রাজিলের থেকে অনেকটাই উপরে উঠে যাবে দেশ।

Advertisement

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯০ হাজার ৬৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৪ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষ ১৩ হাজার ৮১২ জন। মোট আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। এই মুহূর্তে ব্রাজিলের আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার। অর্থাৎ দুই দেশের ফারাক মোটে ১০ হাজার।

 

[আরও পড়ুন: করোনা রুখতে কার্যকরী ভূমিকা! WHO’র প্যানেলে ঠাঁই দেশের প্রাক্তন স্বাস্থ্যসচিবের]

তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতার সংখ্যাতেও রেকর্ড করেছে ভারত। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ হাজারের বেশি মানুষ। এই প্রথমবার দৈনিক করোনাজয়ীর সংখ্যা পেরল ৭০ হাজারের গণ্ডি। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষ ৮০ হাজার ৮৮৬ জন। তবে দেশে এখনও প্রায় ৮ লক্ষ ৬২ হাজার ৩২০ জন করোনা রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৫ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০ হাজার ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার হয়েছে প্রায় ১১ লক্ষ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.