সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ এগোচ্ছে৷ পাল্টাচ্ছে মানুষের ভাবনাচিন্তা৷ আর তাই বছর শেষে রূপান্তরকামীদের উন্নয়নের স্বার্থে খুলে গেল স্কুল৷ কোচিতে রূপান্তরকামীদের জন্য প্রথম স্কুল খুললেন রূপান্তরকামী সমাজকর্মী কল্কি সুব্রহ্মণম৷ শুক্রবার সহজ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন হয়৷
দেশের অন্যান্য মুক্ত বিদ্যালয়গুলির ধাঁচেই এই বিদ্যালয়ে লেখাপড়া হবে বলে জানা গিয়েছে৷ ১০ জন রূপান্তরকামী পড়ুয়াকে নিয়েই এই স্কুল চালু হয়েছে৷ নতুন এই বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য রয়েছে আবাসনের ব্যবস্থাও৷
সহজ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকরাও রূপান্তরকামী৷ ইতিমধ্যে স্কুলে পড়াতে শুরু করেছেন ছয় জন রূপান্তরকামী শিক্ষক৷ এঁরা প্রত্যেকেই ট্রান্স ইন্ডিয়া ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত৷ দৈনিক লেখাপড়ার পাশাপাশি এই স্কুলে পড়ুয়াদের অর্গানিক ফার্মিংও শেখানো হবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
জ্ঞানেশের অপসারণ-সহ নানা দাবি, বামেদের সিইও অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধুন্ধুমার মীনাক্ষীদের
-
পুজোর মুখেই দেদার সেল ফ্লিপকার্ট-আমাজনে, এখনই বেছে রাখুন পছন্দের জিনিস!
-
প্রোমোটাদের খপ্পরে মানুষের হয়রানি! ক্রেতা সুরক্ষা কোর্টে মামলার পাহাড়, এবার অনলাইনে শুনানি
-
‘জঙ্গি হাফিজের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবেন?’ রাষ্ট্রসংঘে প্রশ্নের মুখে পালালেন পাক প্রধানমন্ত্রী
-
একবার সারলেও রেহাই নেই, ফিরতে পারে ক্যানসার? মুশতাক খানের মৃত্যুতে ফের প্রশ্ন