সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের মুখে কুলুপ! সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পালিয়ে বাঁচলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের মাটিতে একের পর এক সন্ত্রাসের মাস্টার মাইন্ড লস্কর-তইবার বিরুদ্ধে কবে পদক্ষেপ করা হবে? সাংবাদিকরা এই প্রশ্ন তুললে উত্তর না দিয়ে চম্পট দিলেন শাহবাজ। ঘটনার ভিডিও সামনে আসতেই বিশ্বজুড়ে কটাক্ষের বন্যা শুরু হয়েছে।
ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ঢুকছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী আপনি কবে নিজের দেশে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করবেন?’ শাহবাজ কোনও উত্তর না দিয়ে সেখান থেকে চম্পট দেন। সভা শেষের পর বেরনোর মুখে ফের সাংবাদিকদের সামনে পড়েন শাহবাজ। এবার সরাসরি তাঁকে লস্কর জঙ্গি হাফিজ সইদকে (Hafiz Saeed) নিয়ে প্রশ্ন করা হয়। সাংবাদিক জিজ্ঞেস করেন, “লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের বিচার কবে হবে?” এবারও কোনও উত্তর না দিয়ে দ্রুত বেরিয়ে যান শাহবাজ শরিফ।
আরও পড়ুন:
#WATCH | New York, US: “Prime Minister, when will you stop harbouring terrorists?” ANI questions Pakistani Prime Minister Shehbaz Sharif as he enters the UN headquarters. Pakistani PM refuses to answer. pic.twitter.com/IMANrxWYb5
— ANI (@ANI) September 24, 2026
উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাবের সারগোদার বাসিন্দা হাফিজ সইদ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। ভারতে ইউএপিএ আইনে ঘোষিত সন্ত্রাসী। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত। এনআইএ-র দাবি, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁও হামলাও পাকিস্তানে বসে অপারেট করেছিল লস্করের শীর্ষ মাথারা। এই মামলার সাপ্লিমেন্টারি চার্জসিটে উঠেছে হাফিজের নাম। অথচ পাক প্রধানমন্ত্রী শাহবাজ সরফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বাদান্যতায় পাকিস্তানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এই জঙ্গি।
সাংবাদিক জিজ্ঞেস করেন, “লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের বিচার কবে হবে?” এবারও কোনও উত্তর না দিয়ে দ্রুত বেরিয়ে যান শাহবাজ শরিফ।
এই ইস্যুতে সম্প্রতি রাষ্ট্রসংঘে সরব হয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে তুলোধোনা করে ভারতীয় রাষ্ট্রদূত ক্ষিতীশ ত্যাগী বলেন, বিশ্বজুড়ে সন্ত্রাসের রপ্তানি বা অন্যের জমির দিকে নজর না দিয়ে পাকিস্তানের উচিত ঋণে জর্জরিত নিজের দেশের অর্থনীতির দিকে নজর দেওয়া। তিনি বলেন, “পাকিস্তান নিজ দেশের উন্নয়নের দিকে নজর দিলে পাকিস্তানের মানুষ উপকৃত হবেন, অন্যের ভূখণ্ডে শকুনের চোখ দিয়ে বা সন্ত্রাস রপ্তানি করে নয়। বিশ্বমঞ্চে নাটক করে ওই ঋণ শোধ হবে না। পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন, বহু বেসামরিক নাগরিকের মৃত্যু, ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে ছাত্র গ্রেপ্তার এবং খাবার-ওষুধ আটকে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী