সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার সন্তান স্কুল-কলেজে পড়ে? আপনার বাড়িতে পড়ুয়া আছে? সাবধান! ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের থেকেও বেড়ে গিয়েছে ছাত্রছাত্রীদের আত্মহত্যার হার।
বুধবার বার্ষিক আইসি৩ কনফারেন্স ও এক্সপো ২০২৪-এ রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, “প্রতি বছর সার্বিক আত্মহত্যার ঘটনা ২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পড়ুয়াদের আত্মঘাতী হওয়ার হার গত দু’দশকে ৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। যা রীতিমতো উদ্বেগজনক। ২০২২ সালে যতজন আত্মহত্যা করেছে, তার মধ্যে ৫৩ শতাংশ ছাত্র। ২০২১ আর ২০২২ মধ্যে ছাত্রদের আত্মহত্যার ঘটনা ৬ শতাংশ কমলেও, ছাত্রীদের আত্মহত্যা বেড়েছে ৭ শতাংশ।
[আরও পড়ুন: ৪৮ বছরে প্রথমবার! আরব সাগর থেকে ধেয়ে আসছে দানব ‘আসনা’, প্রমাদ গুনছে দেশ]
গত এক দশকে যখন ০ থেকে ২৪ বছর বয়সিদের জনসংখ্যা কমেছে, তখন ছাত্র আত্মহত্যার ঘটনা ৬ হাজার থেকে বেড়ে হয়েছে ১৩ হাজারেরও বেশি। ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য বিখ্যাত রাজস্থানের কোটায় প্রতি বছর ছাত্রছাত্রীদের আত্মঘাতী হওয়ার খবর শিরোনামে এলেও মোট আত্মহত্যার ঘটনার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ। ব্যতিক্রম নয় দক্ষিণ ভারতের রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও। তবে সেই তালিকায় দশম স্থানে রয়েছে রাজস্থান।
[আরও পড়ুন: নিমেষে ঝাঁজরা হবে শত্রু! সেনাকে শক্তিশালী করতে অত্যাধুনিক সিগ ৭১৬ রাইফেল কিনছে ভারত]
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, গত এক দশকে ছাত্রী আত্মঘাতীর হার ৬১ শতাংশ, ছাত্রদের হার ৫০ শতাংশ।
সর্বশেষ খবর
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?