Air Bomb

নিমেষে ধ্বংস হবে শত্রু! ১২৫ কেজির স্বদেশি বোমার সফল পরীক্ষা সুখোই, জাগুয়ারের

সোলার ডিফেন্স সংস্থার ‘মেক টু’ প্রকল্পে তৈরি হয়েছে এই অতি শক্তিশালী ‘এয়ার বম্ব’।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ২০:০৯

options
link
নিমেষে ধ্বংস হবে শত্রু! ১২৫ কেজির স্বদেশি বোমার সফল পরীক্ষা সুখোই, জাগুয়ারের
নেটো বাহিনী ব্যবহৃত এমকে-৮১ বোমার সঙ্গে সাদৃশ্য রয়েছে সোলার ডিফেন্সের তৈরি ১২৫ কেজির এই বোমার। ছবি: সংগৃহীত।

চোখের নিমেষে শত্রুকে ধ্বংস করতে তৈরি ভারত! বৃহস্পতিবার দেশে তৈরি ১২৫ কেজি ‘এয়ার বম্ব’-এর সফল পরীক্ষা করল সুখোই-৩০ এমকেআই এবং জাগুয়ারের মতো যুদ্ধবিমান। লেজার নিয়ন্ত্রিত ওই ‘প্রিসিশন বোমা’ নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ফলে ‘আকাশ থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্রের মতোই কার্যকরী হবে এই আক্রমণ।

Advertisement

সোলার ডিফেন্স সংস্থার ‘মেক টু’ প্রকল্পে তৈরি হয়েছে এই অতি শক্তিশালী ‘এয়ার বম্ব’। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, বোমাটিতে দু’টি ‘ওয়ারহেড’ রয়েছে। দু’টি পর্যায়ে আঘাত হানবে অত্যাধুনিক স্বদেশি বোমা। প্রথমটি শত্রুপক্ষের বাঙ্কার বা অন্য ইমারতের ক‌ংক্রিটের আস্তরণ ভেদ করবে। এর পরে দ্বিতীয় ‘ওয়ারহেড’ বিস্ফোরণ থেকে ছিটকে বের হবে অসংখ্য ‘শার্পনেল’। এর ফলে শত্রুর ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ভয়াবহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সামরিক বিশেষজ্ঞদের বক্তব্য, নেটো বাহিনী ব্যবহৃত এমকে-৮১ বোমার সঙ্গে সাদৃশ্য রয়েছে সোলার ডিফেন্সের তৈরি ১২৫ কেজির এই বোমার। ভবিষ্যতে বালাকোট বা ‘অপারেশন সিঁদুর’-এর মতো অভিযানের ক্ষেত্রে সাফল্যের মাত্রা আরও বাড়বে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.