উরিতে অনুপ্রবেশের ছক বানচাল সেনার, খতম জঙ্গি

উরির মতো হামলার ছক ছিল জঙ্গিদের, মত বিশেষজ্ঞদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ১০:১৯

options
link
উরিতে অনুপ্রবেশের ছক বানচাল সেনার, খতম জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে ফের অনুপ্রবেশের ছক রুখে দিল ভারতীয় সেনা। মঙ্গলবার সকালে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উরি সেক্টরের জোরাওয়ারে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে এক জঙ্গিও। সেনা বাহিনীর তরফ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুকও।

Advertisement

[সাবধান! সেলফি তুললে এই মণ্ডপে বাজেয়াপ্ত হবে আপনার মোবাইল]

জানা গিয়েছে, রবিবার রাতেই ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তাবাহিনী। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। যা চলছিল মঙ্গলবার সকালেও। তখনই সেনা জওয়ানদের উদ্দেশে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে ওই জঙ্গি। এরপরই পালটা গুলি চালায় সেনাও। তখনই খতম হয় ওই জঙ্গি। সেনার সন্দেহ, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। এরপরই সেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘উরি সেক্টরের জোরাওয়ারে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে। সেনার সঙ্গে গুলি বিনিময়ে এক জঙ্গিকে খতম হয়েছে।’ মনে করা হচ্ছে, গত বছর এই সেপ্টেম্বর মাসেই উরির সেনাঘাঁটিতে যেভাবে হামলা চালিয়েছিল জঙ্গিরা এবারও সেরকমই ছক ছিল তাদের। ওই হামলায় ১৯ জন জওয়ান শহিদ হয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[গোপনে রাম রহিমের সন্তানের ‘মা’ হতে চেয়েছিল হানিপ্রীত!]

এদিকে, পাক অনুপ্রবেশকারীদের হাড় হিম করা হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। পাকিস্তানি অনুপ্রবেশকারীদের মেরে মাটির নিচে পুঁতে দেওয়া হবে। এভাবেই সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন ও জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কড়া ভাষায় পড়শি পাকিস্তানকে হুমকি দিলেন তিনি।

Advertisement

অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদ নিয়ে সেনাকে ‘অল আউট’ অভিযানের স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তা রাওয়াতের বয়ানেই স্পষ্ট বলে মনে করছে ওয়াকিবল মহল। শুধু জঙ্গিদের হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থাকেননি সেনাপ্রধান রাওয়াত, প্রয়োজনে পাকিস্তানের মাটিতে আরও সার্জিকাল স্ট্রাইকের ইঙ্গিতও দিয়েছেন সেনাপ্রধান। তাঁর বক্তব্য, “যতদিন পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদের কারখানা চলবে ততদিন জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ হবে না। তবে আমরা তৈরি। ওদের স্বাগত জানিয়ে মাটির আড়াই হাত নিচে পাঠিয়ে দিতে তৈরি ভারতীয় সেনা।”

[বিহারেও বিসর্জন বিতর্ক, নীতীশের সিদ্ধান্তের প্রতিবাদ কেন্দ্রীয় মন্ত্রীর]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.