সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আপ নেতার মুখে লাগল কালির দাগ৷ অরবিন্দ কেজরিওয়ালের পরে এবারে কালি লাগল তাঁর ডেপুটির গায়ে৷ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার মুখে কালি ছুড়লেন ব্রিজেশ শুক্লা নামে এক ব্যক্তি৷ গ্রেফতার করা হয়েছে তাঁকে৷
নিজের কীর্তির জন্য বিন্দুমাত্র আক্ষেপ নেই স্বঘোষিত স্বরাজ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ব্রিজেশের৷ তাঁর অভিযোগ, ডেঙ্গু-চিকুনগুনিয়ায় যখন জেরবার রাজধানী দিল্লি, তখন রাজ্যের উপর মহলের নেতাদের দেখাই নেই৷ সদ্য বেঙ্গালুরু থেকে অস্ত্রোপচার সেরে ফিরেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ আর তাঁর উপ-মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছিলেন ফিনল্যান্ডে৷ স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আবার গত সপ্তাহেই গোয়ায় ছুটি কাটিয়ে ফিরেছেন৷
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মণীশ সিসোদিয়া৷ রাজধানীর বেহাল স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রাক্তন কংগ্রেস সরকারকে দায়ী করেছেন তিনি৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ এনেছেন আপ নেতা৷
সর্বশেষ খবর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়
-
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
-
কাঁপছে মাটি, তাসের ঘর একের পর এক বিলাসবহুল বাড়ি! শিউরে ওঠা কলম্বিয়ার ধ্বংসলীলার ভিডিও