Video

‘দেখো গাইজ, সিট ছিঁড়ে দিলাম…’, রিলের নেশায় ট্রেনের কামরায় ধ্বংসলীলা যুবকদের!

স্বাভাবিক ভাবেই এমন এক ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি উঠছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ২০:২৭

options
link
‘দেখো গাইজ, সিট ছিঁড়ে দিলাম…’, রিলের নেশায় ট্রেনের কামরায় ধ্বংসলীলা যুবকদের!
ভিডিওটি পোস্ট করা হয়েছিল গত ২ মে।

৪৫ সেকেন্ডের একটা ভিডিও। আর সেটাই শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। যত সময় যাচ্ছে ততই রিলের নেশা সাংঘাতিক হয়ে উঠছে। সেটা যে কী ভয়ংকর আকারে পৌঁছে গিয়েছে, তা বুঝিয়ে দিচ্ছে ভাইরাল ভিডিওটি। যেখানে চারজন তরুণকে রেলের সম্পত্তি নষ্ট করে উল্লাসে মাততে দেখা যাচ্ছে। গত ২ মে পোস্ট করা ভিডিওটি ঘিরে চূড়ান্ত বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

ভিডিওটিতে ঠিক কী দেখা গিয়েছে? এক ব্যক্তি ট্রেনের জেনারেল কামরায় সেলফি ভিডিও তুলছিলেন। তাঁরই এক সঙ্গীকে আসনের কভার ছিঁড়তে দেখা যাচ্ছে। যা দেখে বাকিরা একেবারে হেসে গড়িয়ে পড়ছেন। কামরায় ওই চারজন ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। পরে দেখা যায়, ট্রেনের হ্যান্ডল ধরে ঝুলতে দেখা যায় দু’জনকে। তাঁদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল, তাঁরা যেন রেলের কামরার ভিতরে অদ্ভুত এক ধ্বংসাত্মক খেলায় মেতেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বাভাবিক ভাবেই এমন এক ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কোনও কোনও ইউজার চিহ্নিত করেছেন ভিডিওটি যাকে করতে দেখা যাচ্ছে তাঁর নাম অঙ্কিত টোপ্পো। অবিলম্বে তাঁকে ও তাঁর সঙ্গীদের গ্রেপ্তার করার দাবি উঠছে। কোনও কোনও নেটিজেন লিখেছেন, যা দেখছেন তা তাঁদের বিশ্বাসই হচ্ছে না। সরকারি সম্পত্তি নিয়ে এমন কেউ করতে পারে, এটা অকল্পনীয়। অনেকেরই আশা, রেল হয়তো দ্রুত পদক্ষেপ করবে। যেহেতু ভিডিওর সকলেই স্পষ্টভাবে দৃশ্যমান, তাই কাজটা কঠিন নয় বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে অনলাইনে নজর কাড়ার নেশা কতটা ভয়াবহ হয়ে উঠেছে, সেই সামাজিক ব্যাধির দিকেই যেন আঙুল তুলে দেখাচ্ছে এই ভিডিওটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.