সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার আইআরসিটিসি কর্মীদের আচমকা কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়লেন রেল যাত্রীরা৷
আইআরসিটিসি কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন চুক্তিভিত্তিতে নিযুক্ত কর্মীরা৷ এঁরাই ট্রেনে যাত্রীদের খাবার তৈরি করে ডেলিভারি দেন৷ এদিন হাওড়া-যশবন্তপুর, হাওড়া-দীঘা দুরন্ত এক্সপ্রেস-সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখার বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেন থেকে হঠাৎই নেমে পড়েন কর্মীরা৷ পূর্ব কোনও ঘোষণা ছাড়াই এমন ঘটনা ঘটানোয় চূড়ান্ত নাজেহাল হতে হয় যাত্রীদের৷ গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আইআরসিটিসি-র চিফ জেলারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র৷ তিনি বলেন, “অনেক দিন ধরেই কর্মীরা নিজেদের ক্ষোভের কথা আমাদের জানিয়েছিল৷ যাত্রীদের আচরণ মেনে নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছিল ওরা৷ এ নিয়ে বৈঠকও হয়েছে৷ যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধানের উপায় খোঁজা হচ্ছে বলেও জানাই আমরা৷ কিন্তু কিছু না জানিয়ে এমন হুট করে এত বড় সিদ্ধান্ত নেওয়া ওদের একেবারেই উচিত হয়নি৷”
এতে যাত্রীদের অসুবিধা হবে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি৷ এমনকী, যাঁরা কর্মবিরতির ডাক দিয়েছে, তাঁদের বরখাস্ত করার ইঙ্গিতও দিয়ে রাখলেন দেবাশিস চন্দ্র৷ তবে যাত্রীদের আশ্বস্ত করে তিনি জানান, আইআরসিটিসি বিভাগের স্টাফদের যাত্রী পরিষেবার কাজে পাঠানো হচ্ছে৷ ফলে রবিবার দুরপাল্লার ট্রেনে যাত্রীদের সময়মতো খাবার পেতে সমস্যা হবে না৷ আগামিকাল অর্থাৎ সোমবারের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
ঘর বন্ধ থাকলে স্টিকার লাগাবেন গণনাকর্মীরা, বাণিজ্যিক গৃহের জন্য আলাদা প্রশ্নের তালিকা
-
জলে ভেজালেই অতিরিক্ত পিচ্ছিল সোয়াবিন? হতে পারে ভেজাল, বুঝে নিন এই সহজ উপায়ে
-
অফিসে অশান্তি লেগেই রয়েছে? ছাঁটাইয়ের আতঙ্ক! চাকরি বাঁচাতে বাস্তুর এই ৪ নিয়ম মানুন
-
‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
-
এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের