সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতে ভারতের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলার ছক কষেছে পাকিস্তান৷ যার মূল হোতা পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই৷ এমনটাই জানাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা৷
আইবি রিপোর্টে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর বহু তালিবান জঙ্গিকে এদেশে ঢোকানোর চেষ্টা চলছে৷ সূত্রের খবর, ফোনে আড়ি পেতে ভারতীয় গোয়েন্দারা পুস্তু ভাষায় জঙ্গিদের কথোপকথন শুনেছেন৷ পাক অধিকৃত কাশ্মীরে নাকি এই তালিবান জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে৷ জানা গিয়েছে, এই জঙ্গি হামলার জন্য পাকিস্তান সোয়াট উপত্যকায় চলছে তালিবান জঙ্গিদের প্রশিক্ষণ৷ যে সোয়াট উপত্যকাই নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের শহর বলে পরিচিত৷
আইবি-র দেওয়া আরও একটি তথ্যে বলা হয়েছে, আইএসআই এখন লোকবলের অভাবে ভুগছে৷ তাই তারা ভারতে নাশকতা চালানোর জন্য আফগান ও পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা তালিবান জঙ্গিদের সাহায্যে নিচ্ছে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’