Hamas

পাকিস্তান-বাংলাদেশে তৎপর হামাস, নজর রাখছে ইজরায়েল, চাঞ্চল্যকর দাবি নেতানিয়াহুর দূতের

ইজরায়েলের রাষ্ট্রদূত আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ২১:২৭

options
link
পাকিস্তান-বাংলাদেশে তৎপর হামাস, নজর রাখছে ইজরায়েল, চাঞ্চল্যকর দাবি নেতানিয়াহুর দূতের
চরমপন্থা দমনে ইসলামাবাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রুভেন।

ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাস। বোমা ফাটালেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজারে। তাঁর চাঞ্চল্যকর দাবি, পাকিস্তান ও বাংলাদেশে হামাসপন্থী কার্যকলাপ চলছে। বিষয়টিকে কড়া নজরে রেখেছে তেল আবিব। পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন তিনি। চরমপন্থা দমনে ইসলামাবাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রুভেন। ঠিক কী বলেছেন তিনি?

Advertisement

ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজারের বক্তব্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালানোর পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানেও হামাসের তৎপরতা দেখা যাচ্ছে। গোটা বিষয়টির উপর নজর রাখছে ইজরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর দূত বলেন, “আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যকলাপের উপর নজর রাখছি।” এই বিষয়ে বিস্তারিত না বললেও উদ্বেগ প্রকাশ করেছেন রুভেন আজারে।

Advertisement

ইজরায়েলের রাষ্ট্রদূত আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন। নিজের দেশে চরমপন্থা দমন নিয়েও ইসলামাবাদের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলেন। আমেরিকা ও ইরানের মধ্যে পাকিস্তানের সেতুবন্ধনের সাম্প্রতিক ভূমিকা নিয়ে আজার জানান, ইজরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না। তারা সতর্কতার সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান লক্ষ্য রাখে। আজার মন্তব্য করেন, “এমন কিছু দেশ আছে, যারা মনে করে, শান্তির অর্থ হল এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেখানে ইজরায়েলের কোনও অস্তিত্ব থাকবে না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.