সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা৷ তারপরই ইতিহাস সৃষ্টি করবে ইসরো৷ একই সঙ্গে ২০টি স্যাটেলাইট যাত্রা করবে মহাকাশের উদ্দেশ্যে৷ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বুধবার সকাল ৯.২৬ মিনিটে উৎক্ষেপণ হবে উপগ্রহগুলির৷
১৯টি উপগ্রহ সমেত এই PSLV-C34-র ওজন হবে মোট ১,২৮৮ কিলোগ্রাম৷ পুরো মিশন সম্পূর্ণ হতে মাত্র ২৬ মিনিট সময় লাগবে বলে দাবি ভারতীয় বিজ্ঞানীদের৷ উপগ্রহগুলির মধ্যে তিনটি তৈরি এদেশেই৷ তার মধ্যে দুটি তৈরি করেছেন দেশের দুই ছাত্র৷ বাকিগুলো আনা হয়েছে কানাডা, জার্মানির মতো বিভিন্ন দেশ থেকে৷
এগুলির মধ্যে কার্টোসাট উপগ্রহটি শহর, শহরতলি, গ্রাম ও উপকূল এলাকার ভূমি ও জল বন্টনের সার্বিক চিত্র তুলে ধরবে৷ সত্যভামা বিশ্ববিদ্যালয়ের তৈরি ‘সত্যভামাস্যাট’ উপগ্রহটি গ্রিন হাউস গ্যাসের তথ্য সংগ্রহ করবে৷ হ্যাম রেডিও সিগন্যাল দেবে পুনের ইঞ্জিনিয়ারিং কলেজের তৈরি স্বয়ম স্যাটেলাইট৷
মহাকাশবিদ্যায় ভারতের অগ্রগতিতে একের পর এক সাফল্যে পৌঁছেছে ইসরো৷ উৎক্ষেপণের এই নতুন রেকর্ড নিঃসন্দেহে সেই অগ্রগতিতে একটি মাইলফলক হয়ে থাকবে৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!