সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একযোগে ২০টি উপগ্রহকে মহাকাশে পাঠিয়ে নয়া রেকর্ড গড়ল ইসরো৷ বুধবার অন্ধপ্রদেশের শ্রীহরিকোটা থেকে হল উপগ্রহের সফল উৎক্ষেপণ৷ ইসরোর এই নজিরবিহীন সাফল্যকে অভিনন্দন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর৷
মহাকাশবিদ্যায় ভারতের অগ্রগতিতে একের পর এক সাফল্যে পৌঁছেছে ইসরো৷ এর আগে ২০০৮ সালে একটিই মিশনে ইসরোর তরফে মোট দশটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়েছিল৷ এখনও পর্যন্ত সেটাই ছিল রেকর্ড৷ এবার তা ভেঙে তৈরি হল নয়া রেকর্ড৷ মহাকাশে পাঠানো হল একযোগে ২০টি উপগ্রহ৷ এই উপগ্রহগুলির মধ্যে তিনটি তৈরি এদেশেই৷ তার মধ্যে দুটি তৈরি করেছেন দেশের দুই ছাত্র৷ বাকিগুলো আনা হয়েছে কানাডা, জার্মানির মতো বিভিন্ন দেশ থেকে৷ প্রযুক্তিগত নানারকম পরীক্ষার কাজ একই সঙ্গে করতে চান বিজ্ঞানীরা৷ আর তাই একসঙ্গে এতগুলো উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল৷ বুধবার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণের খবর নিশ্চিত করল ইসরো৷
ইসরোর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর সকলেই৷ দেশের বিজ্ঞানীদের এদিন ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷ জানান, মহাকাশবিজ্ঞানে ভারতের অভূতপূর্ব অগ্রগতির বিজ্ঞানীদের কৃতিত্বেই৷ একযোগে ২০ উপগ্রহের উক্ষেপণকে তাই ‘ব্রিলিয়ান্ট’ মুহূর্ত বলে আখ্যা দিলেন মোদি৷
Heartiest congratulations to ISRO Team on successful launch of PSLV-C34 carrying a record 20 satellites #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) June 22, 2016
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’