সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ছিল ছত্তিশগড়ে (Chattisgarh) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা। ভোটদান শেষ হওয়ার পরই গরিয়াবন্দ এলাকার বড়ে গোবড়া গ্রামে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল আইটিবিপি (ITBP) জওয়ানের। নকশালরাই এই বিস্ফোরণের পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে।
Chhattisgarh | One ITBP jawan was killed in an IED blast carried out by Naxalites in Gariaband
Advertisement— ANI (@ANI) November 17, 2023
Advertisement
প্রয়াত জওয়ানের নাম যোগিন্দর সিং। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে উদ্ধারকারী দল। বড়ে গোবড়া নির্বাচনী কেন্দ্র থেকে ফিরছিল একটি দল। তখনই বিস্ফোরণ ঘটায় নকশালরা। যোগিন্দর সিং ছাড়া বাকিরা অক্ষত অবস্থায় গড়িয়াবন্দ পৌঁছেছেন। ইভিএম মেশিনগুলিরও কোনও ক্ষতি হয়নি। এমনটাই জানিয়েছেন রায়পুরের পুলিশ কর্তা আরিফ শেখ।
[আরও পড়ুন: মানবিক যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব গৃহীত রাষ্ট্রসংঘে, মানবে কি ইজরায়েল?]
৯০ আসনের ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফা ছিল ৭ নভেম্বর। এদিন ছিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন ছিল ৭০ আসনের ভোট। নির্বাচনের ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।
[আরও পড়ুন: খলিস্তানি জঙ্গি খুনের তদন্ত শেষ না হলে নয়া বাণিজ্য চুক্তি নয়, ভারতকে সাফ বার্তা কানাডার]
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত