সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপের মুখে নতিস্বীকার! স্কুল-কলেজের লাইব্রেরিতে উর্দু ভাষায় রচিত গীতা ও রামায়ণ রাখার নির্দেশ দিয়েও পিছিয়ে এলো জম্মু-কাশ্মীর সরকার। সোমবার যে নির্দেশিকা জারি করেছিল প্রশাসন, সমালোচনার মুখে পড়ে মঙ্গলবারই সেই নির্দেশিকা বাতিল করল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটির শিক্ষা দপ্তর।
[এ সপ্তাহেই ট্রায়ালে নামছে পুরোপুরি ‘মেড ইন ইন্ডিয়া’ বিনা ইঞ্জিনের ট্রেন]
সোমবার জম্মু-কাশ্মীর সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, রাজ্যের প্রতিটি স্কুল, কলেজ ও সরকারি লাইব্রেরিতে উর্দু ভাষায় রচিত রামায়ণ ও গীতা রাখতে হবে। এই বিশেষ উদ্যোগে সাহায্য করবে জম্মু-কাশ্মীর সরকার। সেজন্য রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং গ্রন্থাগার ও সংস্কৃতি দপ্তরের উর্দু ভাষায় রচিত রামায়ণ ও গীতা কিনবে৷ এই নির্দেশিকা জারির পর থেকেই বিতর্ক মাথাচাড়া দেয়৷ জম্মু-কাশ্মীরের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের সরকারি স্কুল-কলেজে গীতা ও রামায়ণ রাখা বাধ্যতামূলক করায় সমালোচনা করেন ওমর আবদুল্লা৷ তাঁর অভিযোগ, এই নির্দেশিকার মাধ্যমে অন্যান্য ধর্মগুলিকে ছোট করতে চাইছে সরকার৷ টুইট বার্তায় নিজের ক্ষোভ উগড়ে সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
[‘রক্তমাখা স্যানিটারি ন্যাপকিন নিয়ে প্রবেশ করলে অপবিত্র হয় মন্দির’]
ওমরের সমালোচনার পর মঙ্গলবার হঠাৎ করেই সেই নির্দেশিকা তুলে নিল জম্মু ও কাশ্মীরে প্রশাসন। নির্দেশিকা বাতিলের কথা ঘোষণা করেন সেরাজ্যের মুখ্য সচিব৷ আরও একটি নির্দেশিকায় তিনি জানান, স্কুল-কলেজে গীতা-রামায়ণ রাখার সার্কুলেশন তুলে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই নির্দেশিকার সমালোচনা করেন কংগ্রেস নেতা গুলাম আলি আজাদও৷ তিনি বলেন, জম্মু-কাশ্মীরে সাম্প্রদায়িকতার স্থান নেই। সেই কারণেই, এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হল সরকারকে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি৷
Why just the Gita & Ramayana? If religious texts are to be placed in schools, collages & government libraries (and I’m not convinced that they need/should be) then why is it being done selectively? Why are other religions being ignored? pic.twitter.com/UqxMG0NpMJ
— Omar Abdullah (@OmarAbdullah) October 22, 2018
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!