সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরাকাণ্ডের পর থেকে জাঠ বিক্ষোভ নিয়ে বাড়তি সতর্কতা গোটা হরিয়ানা জুড়ে৷ ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মোড়কে ঢেকে ফেলা হয়েছে পুরো রাজ্য৷ পুলিশের তরফে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য বিক্ষোভকারীদের অনুরোধ করা হয়েছে৷ নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলিতেও, যাতে কোনওরকম উস্কানি বা গুজব ছড়াতে না পারে৷
পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন স্থানে ৪৮ কোম্পানি আধাসামরিকবাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হরিয়ানার অতিরিক্ত মুখ্যসচিব রাম নিবাস৷ আরও ১৫ কোম্পানি আধাসেনা চেয়ে আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে৷
মাত্র একটি সংগঠন আন্দোলনের ডাক দিলেও মথুরা-কাণ্ডের পর কোনও ঝুঁকি নিচ্ছে না হরিয়ানা প্রশাসন৷ অনির্দিষ্ট কালের জন্য পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ চলতি বছরের ফেব্রুয়ারিতেও জাঠদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল হরিয়ানা৷ সেই অভিজ্ঞতার কথাও মাথায় রাখছে হরিয়ানা সরকার৷ সেবারে মুনাক খাল দিয়ে দিল্লিতে জল সরবরাহ বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা৷ তাই এবারে আধাসেনা মোতায়েন করা হয়েছে সোনিপথ জেলার পশ্চিম যমুনা খালে।
সড়ক ও রেলপথ সুরক্ষিত রাখার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি জেলায় একটি করে স্পর্শকাতর স্থান নির্বাচন করা হয়েছে৷ সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ চলছে আধাসেনার টহলদারি৷
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?