সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ শীঘ্রই ছাড়া পাবেন আম্মা, জানিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ “আগের চেয়ে এখন অনেকটাই ভাল আছেন তিনি৷ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন৷ তিনি চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন৷ চিকিৎসার বিষয়েও যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন৷ আর এখন তিনি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত৷ তিনি মত দিলেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে” সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি৷
গত কয়েকদিন ধরে এআইএডিএমকে’র তরফ থেকেও জানানো হয়েছিল আম্মার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷ আগের চেয়ে এখন অনেকটাই ভাল আছেন তিনি৷ পাশাপাশি, দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন সেমি লিকুইড খাদ্য খেতে দেওয়া হচ্ছে এআইএডিএমকে সুপ্রিমোকে৷
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাস থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আম্মা৷ কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’