সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্তিস্কে রক্তক্ষরণের জেরে গুরুতর অসুস্থ ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন। শনিবার তড়িঘড়ি তাঁকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা সংকটজনক।
সূত্রের খবর, শনিবার সকালে রামদাস আচমকা শৌচাগারে পড়ে যান। তারপরই তাঁকে জামশেদপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। জমাট বেঁধে যাচ্ছে রক্ত। এরপরই তড়িঘড়ি তাঁকে এয়ারলিফ্ট করে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, এখনও সংকটজনকই রয়েছেন রামদাস।
झामुमो के जुझारू सिपाही और राज्य सरकार में शिक्षा मंत्री आदरणीय श्री रामदास सोरेन जी का इलाज दिल्ली में चल रहा है। आदरणीय श्री रामदास जी का संघर्ष, समर्पण और सेवाभाव हम सभी के लिए प्रेरणास्रोत है।
Advertisementईश्वर से प्रार्थना है कि वे जल्द से जल्द पूर्ण रूप से स्वस्थ होकर हमारे बीच लौटें…
— Jharkhand Mukti Morcha (@JmmJharkhand) August 2, 2025
ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি বলেন, “শনিবার সকালে রামদাস শৌচাগারে পড়ে যান। তারপরই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। রামদাসের পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছি। হাসপাতালের তরফে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপের কারণে তাঁর মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে।” ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘জেএমএমের সাহসী সৈনিক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন দিল্লিতে চিকিৎসাধীন। তাঁর সংগ্রাম এবং নিষ্ঠা আমাদের সকলকে অনুপ্রেরণা জেগায়।’
সর্বশেষ খবর
-
‘মিশনে সাফল্য আসুক’, দেবতার চরণে রকেটের মডেল অর্পণ করে পুজো দিলেন ইসরো চেয়ারম্যান
-
বিরামহীন বৃষ্টিতেই অশনি সংকেত! খনি এলাকায় ধস, ফুঁসছে ডিভিসির জল
-
আসল নকল অদল-বদল! উত্তরপ্রদেশে পিএনবি ব্যাঙ্কের লকারে ১৭ কোটির জাল নোট, তদন্তে পুলিশ
-
কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?
-
নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে, পাহাড়ে ফের ভারী বৃষ্টির সর্তকতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?