Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
fake currency

আসল নকল অদল-বদল! উত্তরপ্রদেশে পিএনবি ব্যাঙ্কের লকারে ১৭ কোটির জাল নোট, তদন্তে পুলিশ

কোথা থেকে এত বিপুল পরিমাণ জালনোট ব্যাঙ্কের কারেন্সি চেস্টে ঢুকল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ও রিজার্ভ ব্যাঙ্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৫৬

options
link
আসল নকল অদল-বদল! উত্তরপ্রদেশে পিএনবি ব্যাঙ্কের লকারে ১৭ কোটির জাল নোট, তদন্তে পুলিশ zoom
ফাইল ছবি
Advertisement

ব্যাঙ্কেই জাল নোটের ভাণ্ডার! উত্তরপ্রদেশের সাহারানপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লকারে মিলল ১৭ কোটির জাল নোট। মঙ্গলবার এই ঘটনা নজরে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কোথা থেকে এত বিপুল পরিমাণ জালনোট ব্যাঙ্কের কারেন্সি চেস্টে ঢুকল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ও রিজার্ভ ব্যাঙ্ক। অনুমান করা হচ্ছে, আসল নোট বদলে কেউ বা কারা নকল নোট ঢুকিয়েছিল ব্যাঙ্কে। এর নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তদন্তকারীদের দাবি, কোনও ব্যাঙ্কের কারেন্সি চেস্টে নগদ জমা করার সময় নির্ধারিত নিয়ম মেনে তা করা হয়। টাকা গোনার পাশাপাশি প্রতিটি নোট যাচাই করা হয়। এরপর সেগুলি নথিভুক্ত হয়। সেখানে এত পরিমাণ জালনোট পাওয়া যাওয়ায় ব্যাঙ্কের ভিতরের কেউ জড়িত রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে জাল নোটগুলি কোন তারিখে কোন শাখা থেকে লকারে ঢুকেছিল। কোন কর্মী তা যাচাই করেছেন এবং কে তা গ্রহণ করেছিলেন। নগদ টাকার লেনদেন সম্পর্কিত রেজিস্টার ও নথি খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোনও ব্যাঙ্কের কারেন্সি চেস্টে নগদ জমা করার সময় নির্ধারিত নিয়ম মেনে তা করা হয়। টাকা গোনার পাশাপাশি প্রতিটি নোট যাচাই করা হয়। এরপর সেগুলি নথিভুক্ত হয়।

তদন্তকারীদের দাবি, জাল নোটগুলি যদি অন্য কোনও শাখা থেকে এসেছে দেখা যায়, সেক্ষেত্রে এই তদন্ত সাহারানপুরের বাইরেও এই তদন্ত প্রসারিত হতে পারে। পাশাপাশি নোট পরীক্ষার মেশিন ও টাকা জমার প্রক্রিয়ায় কোনও ত্রুটি ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাঙ্কের সন্দেহভাজন ৩ আধিকারিককে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ব্যাঙ্কের ভিতরের কোনও কর্মী আসল নোটের পরিবর্তে সেখানে নকল নোট পাচার করে থাকতে পারেন। সবমিলিয়ে উত্তরপ্রদেশের ব্যাঙ্কে ১৭ কোটি টাকার জাল নোট উদ্ধারে নড়েচরে বসেছেন তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.