Jharkhand Student Protest

‘আমাদের ধোঁকা দিয়েছে’, ফের পড়ুয়া বিক্ষোভ ঝাড়খণ্ডে, পুড়ল রাহুল-হেমন্তর কুশপুতুল

ফের অস্বস্তিতে ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস জোট সরকার। আসরে নেমেছে বিজেপিও। পালটা জেএমএমের দাবি, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৭:০৫

options
link
‘আমাদের ধোঁকা দিয়েছে’, ফের পড়ুয়া বিক্ষোভ ঝাড়খণ্ডে, পুড়ল রাহুল-হেমন্তর কুশপুতুল
ফাইল ছবি।

ফের অস্বস্তিতে ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস জোট সরকার। বিক্ষোভকারীদের দাবি মেনে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের নেওয়া একাধিক পরীক্ষা বাতিল করেছ হেমন্ত সোরেনের সরকার। কিন্তু সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে হাই কোর্ট। তারপরই ফের সে রাজ্যে শুরু পড়ুয়াদের বিক্ষোভ (Jharkhand Student Protest)। পড়ুয়াদের দাবি, ঝাড়খণ্ড সরকার তাঁদের ধোঁকা দিয়েছে। আদালতে জোরালোভাবে পড়ুয়াদের পক্ষে সওয়াল করেনি।

Advertisement

সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে টানা ২৩ দিন আন্দোলন করেছেন ঝাড়খণ্ডের ছাত্র-যুবরা। একাধিক পড়ুয়া অনশনেও বসেছিলেন। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চে’র ব্যানারে ওই আন্দোলন রীতিমতো সাড়া ফেলে দেয়। তাঁদের মূল দাবি ছিল, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ ওঠা পরীক্ষাগুলি বাতিল, সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত প্যানেলকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো। শেষমেশ আন্দোলনের চাপে ১৮ আগস্ট আন্দোলনকারীদের দাবি মেনে ২০১৪ সাল থেকে জেপিএসসি এবং জেএসএসসি আয়োজিত সব পরীক্ষা বাতিল করে ঝাড়খণ্ড সরকার। হেমন্ত সোরেন এবং রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে পড়ুয়ারাও বিক্ষোভ প্রত্যাহার করে নেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু সেখানেই বিবাদে ইতি পড়েনি। এবার পালটা চাপ আসা শুরু করে সরকারি কর্মীদের তরফে। পরীক্ষা বাতিলের ফলে যাঁদের চাকরি যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তাঁরা হাই কোর্টে মামলা দায়ের করে দেন। সেই মামলার প্রেক্ষিতে হাই কোর্ট ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। তাতে ফের নতুন করে বিপাকে হেমন্ত সরকার। শুক্রবার ফের ঝাড়খণ্ড জুড়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।

Advertisement

পড়ুয়াদের বক্তব্য, রাহুল গান্ধী এবং হেমন্ত সোরেন তাঁদের ধোঁকা দিয়েছেন। সরকার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল বটে, কিন্তু সেই সিদ্ধান্ত বজায় রাখার জন্য যতটা জোরালোভাবে সওয়াল করার কথা ছিল হাই কোর্টে সরকার ততটা জোরালোভাবে সওয়ালই করেনি। ফলে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। শুক্রবার রাতে ঝাড়খণ্ডজু্ড়ে যে বিক্ষোভ হয়েছিল, তাতে একাধিক জায়গায় রাহুল গান্ধী এবং হেমন্ত সোরেনের কুশপুতুলও পোড়ানো হয়েছে। আসরে নেমেছে বিজেপিও। বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি বলছেন, “পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলছে সরকার। তাঁদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।” পালটা জেএমএমের দাবি, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.